রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ।। ২৯ চৈত্র ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
এমন সশস্ত্র বাহিনী চাই, বহিঃশক্তি যাদের সমীহ করবে: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার ঘোষণা ‍দিলো ইরান রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে হামের টিকার তথ্য দেয়ার আহ্বান, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ইরানে এখনও ইসরায়েলি অভিযান শেষ হয়নি: ভিডিওবার্তায় নেতানিয়াহু নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথগ্রহণ আজ ‘নদীভাঙন রোধে স্থায়ী সমাধান আনতে কাজ করছে সরকার’ লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়াল ‘দুইহাজার’ সমঝোতা না-হওয়ার কারণ জানালো ইরান ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক: সম্ভব হয়নি সমঝোতা, ফিরে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ইসলামি গবেষণায় নবীনদের আরও অবদান রাখার তাগিদ

প্রধানমন্ত্রী লন্ডন যাচ্ছেন কাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দশ দিনের ব্যক্তিগত সফরে লন্ডন যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের পর দেশের বাইরে এটিই প্রধানমন্ত্রীর প্রথম ব্যক্তিগত সফর। প্রধানমন্ত্রী কার্যালয় ও দলীয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

আগামীকাল ১ মে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওয়ানা হয়ে ১০ মে দেশে ফেরার করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

সূত্র জানায়, প্রধানমন্ত্রী এবারও পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে চোখের চিকিৎসকের কাছে যাবেন। এছাড়া ছোট বোন শেখ রেহানা ও তার ছেলে রাদওয়ান সিদ্দিকী মুজিব ববি ও ভাগনি টিউলিপ রেজওয়ানা সিদ্দিকও প্রধানমন্ত্রীর এই সফরে একান্তভাবে সময় দেবেন বলে জানা যায়।

দলীয় সূত্র জানায়, চোখের সমস্যাজনিত কারণে ১৯ এপ্রিল সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ রোগীদের মত ১০ টাকায় টিকিট কেটে শেরে বাংলা নগরের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসা নেন। সেদিন চিকিৎসক পরামর্শ মোতাবেকই তাকে দ্রুত উন্নত চিকিৎসা গ্রহণ ও চেক আপের পরামর্শ দেয়া হয়।

-এএ

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ