রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ।। ২৯ চৈত্র ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
এমন সশস্ত্র বাহিনী চাই, বহিঃশক্তি যাদের সমীহ করবে: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার ঘোষণা ‍দিলো ইরান রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে হামের টিকার তথ্য দেয়ার আহ্বান, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ইরানে এখনও ইসরায়েলি অভিযান শেষ হয়নি: ভিডিওবার্তায় নেতানিয়াহু নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথগ্রহণ আজ ‘নদীভাঙন রোধে স্থায়ী সমাধান আনতে কাজ করছে সরকার’ লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়াল ‘দুইহাজার’ সমঝোতা না-হওয়ার কারণ জানালো ইরান ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক: সম্ভব হয়নি সমঝোতা, ফিরে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ইসলামি গবেষণায় নবীনদের আরও অবদান রাখার তাগিদ

নামাজের সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিতের আহবান মেয়র খোকনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন পবিত্র রমজান মাসে অস্বাস্থ্যকর খাবার খেয়ে কেউ অসুস্থ হলে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।

আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে নগর ভবনে আয়োজিত ফল বিক্রেতা ও খাবার হোটেল মালিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ হুঁশিয়ারি দেন সাঈদ খোকন।

এ সময় মেয়র বলেন, ‘ইফতার ও সেহরিতে স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন, কেমিক্যালমুক্ত ফল ও নিত্য প্রয়োজনীয় পণ্য সহনীয় মূল্যে বিক্রয় করতে হবে।’

পাশাপাশি রোজাদারদের সুবিধার্থে সুপেয় খাবার পানি সরবরাহ, রাস্তা সংস্কার, দ্রুত বর্জ্য অপসারণ, মশার ওষুধ ছিটানো, নামাজের সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিত করারও তাগিদ দেন তিনি।

এ ছাড়া পয়লা রমজান থেকে খাদ্যে ভেজালবিরোধী অভিযান জোরদার করা হবে বলেও জানান মেয়র।

সভায় ফল বিক্রেতাদের উদ্দেশ করে মেয়র সাঈদ খোকন আরো বলেন, ‘ফলের মধ্যে কোনো প্রকারেই অতিরিক্ত ফরমালিন মেশানো যাবে না। আমরা এ ব্যাপারে কোনো প্রকার ছাড় দেব না।

আপনারা দয়া করে খাদ্যের ব্যাপারে সতর্ক থাকবেন। কোনো ক্রমেই কোনো রোজাদার ভাই কিংবা কোনো নাগরিক এই খাদ্যদ্রব্য গ্রহণ করে যদি অসুস্থ হয়ে পড়ে, তাহলে কঠোর থেকে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন পিছপা হবে না।

-এমডব্লিউ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ