রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ।। ২৯ চৈত্র ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
এমন সশস্ত্র বাহিনী চাই, বহিঃশক্তি যাদের সমীহ করবে: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার ঘোষণা ‍দিলো ইরান রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে হামের টিকার তথ্য দেয়ার আহ্বান, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ইরানে এখনও ইসরায়েলি অভিযান শেষ হয়নি: ভিডিওবার্তায় নেতানিয়াহু নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথগ্রহণ আজ ‘নদীভাঙন রোধে স্থায়ী সমাধান আনতে কাজ করছে সরকার’ লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়াল ‘দুইহাজার’ সমঝোতা না-হওয়ার কারণ জানালো ইরান ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক: সম্ভব হয়নি সমঝোতা, ফিরে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ইসলামি গবেষণায় নবীনদের আরও অবদান রাখার তাগিদ

ট্রাকের ধাক্কায় ট্রাফিক পুলিশ নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বগুড়ায় ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় নুরুল ইসলাম (৫২) নামে ট্রাফিক পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। নিহত নুরুল ইসলাম (৫২) বগুড়া সদর ট্রাফিক পুলিশ ফাঁড়ির অধীনে মোকামতলা বন্দরে কর্মরত ছিলেন।

মঙ্গলবার বেলা সোয়া ৩টার দিকে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত নুরুল ইসলাম পাবনা জেলার সুজানগর উপজেলার বাসিন্দা। তিনি চার মেয়ের জনক।

ট্রাফিক ইন্সপেক্টর রাশেদুল ইসলাম জানান, সোমবার রাত ৯টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের মোকামকতলা বন্দরের সোনাতলা মোড়ে কনস্টেবল নুরুল ইসলাম ডিউটি করছিলেন। এ সময় অজ্ঞাত ট্রাকের ধাক্কায় মাথায় আঘাত পেয়ে রাশেদুল গুরুতর আহত হন।

তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়। মঙ্গলবার বেলা সোয়া তিনটার দিকে তার মৃত্যু হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ