রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ।। ২৯ চৈত্র ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
এমন সশস্ত্র বাহিনী চাই, বহিঃশক্তি যাদের সমীহ করবে: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার ঘোষণা ‍দিলো ইরান রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে হামের টিকার তথ্য দেয়ার আহ্বান, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ইরানে এখনও ইসরায়েলি অভিযান শেষ হয়নি: ভিডিওবার্তায় নেতানিয়াহু নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথগ্রহণ আজ ‘নদীভাঙন রোধে স্থায়ী সমাধান আনতে কাজ করছে সরকার’ লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়াল ‘দুইহাজার’ সমঝোতা না-হওয়ার কারণ জানালো ইরান ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক: সম্ভব হয়নি সমঝোতা, ফিরে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ইসলামি গবেষণায় নবীনদের আরও অবদান রাখার তাগিদ

টেকনাফে শুরু হচ্ছে বাংলা উচ্চারণ ও লেখালেখির প্রশিক্ষণ কোর্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইকবাল আজিজ
টেকনাফ প্রতিনিধি

টেকনাফে আল জামিয়া আল ইসলামিয়ায় পহেলা রমযান থেকে শুরু হচ্ছে বাংলা শুদ্ধ উচ্চারণ, লেখালেখি ও সাংবাদিকতার বিশেষ প্রশিক্ষণ কোর্স।

জানা যায়, পহেলা রমযান থেকে শুরু হয়ে ২০দিন পর্যন্ত চলবে এ কোর্স। প্রতিদিন দুপুর ২-৫টা পর্যন্ত প্রশিক্ষণ চলবে। মাদরাসা, স্কুল-কলেজের যেকোন শিক্ষার্থী উক্ত প্রশিক্ষণে অংশ নিতে পারবে। কোর্স ফি ৫শ টাকা নির্ধারণ করা হয়েছে।

২০দিন ব্যাপি কোর্সটি পরিচালনা করবেন চট্টগ্রাম হাটহাজারীস্থ প্রমিত উচ্চারণ, লেখালেখি ও সাংবাদিকতার প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠান 'বাংলা বাড়ি'র পরিচালক আলেম সাংবাদিক মাওলানা ইশতিয়াক সিদ্দিকী।

দক্ষিণ চট্টগ্রামের টেকনাফ আল জামিয়ায় প্রথম শুরু হওয়া এ বিশেষ প্রশিক্ষণ কোর্সে অংশ নিতে শিক্ষার্থীদের প্রতি আহবান জানিয়েছেন আল জামিয়া আল ইসলামিয়া টেকনাফ মাদরাসার শাইখুল হাদীস ও দৈনিক সাগর দেশ পত্রিকার সম্পাদক আল্লামা কিফায়তুল্লাহ শফীক।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ