সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা

রমজানে অপব্যয় রোধে সতর্ক হই: খালেদ সাইফুল্লাহ আইয়ুবী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  জাহান্নাম থেকে নিজেকে বাঁচানোর মাস রমজান মাস। এই রমজানের গুরুত্ব যেমন অপরিসীম তেমনিভাবে সর্বপ্রকার ‘ইসরাফ’ (অপব্যয়) থেকে বেঁচে থাকার গুরুত্বও সীমাহীন।

আজ বিকেলে গণমাধ্যমকর্মীদের পাঠানো এক বিবৃতিতে মজলিসে তালিমুস সুন্নাহ'র মহাসচিব, মারকাজুত তারবিয়াহ বাংলাদেশের পরিচালক, বিশিষ্ট ওয়ায়েজ মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী এসব কথা বলেন।

মাওলানা আইয়ুবী বলেন, ইফতার, সেহরি ও তারাবি ছাড়াও রমজানের নিজস্ব কিছু দাবি আছে। তার মধ্যে ‘ইসরাফ’ থেকে বেঁচে থাকা অন্যতম।

এ দিকে রমজানে প্রতিটি ইবাদতের সত্তরগুণ প্রতিদান দেয়া হয়। কিন্তু এই প্রতিদান তখনই পাওয়া যাবে, যখন গুনাহ, অপচয়, অযথাকর্ম থেকে মুক্ত থাকা যাবে।

তিনি আরও বলেন, আমাদের সমাজ আজ অনলাইন কেন্দ্রীক। বর্তমান সমাজে অনলাইনের গুরুত্ব থাকলেও অতিমাত্রায় ব্যাবহার ইসলাম সমর্থন করে না। যতটুকু দরকার ততটুকু সময় দিয়ে বাকি সময় ইবাদত বন্দেগিতে কাটালে আল্লাহর দরবারে আমাদের মূল্য আরও বেড়ে যাবে।

তাই বন্ধুদের প্রতি আহ্বান, রমজানে যতটুকু সম্ভব অনলাইন থেকে দূরে থাকুন। বেশি বেশি কুরআন তিলাওয়াত করুন। নফল নামাজে সময় ব্যায় করুন। তারতিলের তারাবী আদায় করার চেষ্টা করুন।

সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বিবৃতিতে তিনি আরও উল্লেখ করেন, ‘মিডেলিস্টে রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য হ্রাসের প্রতিযোগিতা হয়। তাঁরা সারাবছর ব্যবসা করে। কিন্তু রমজানে খাবারসহ নিত্যপ্রয়োজনীয় জিনিস যাতে দরিদ্র মানুষের হাতের নাগালে থাকে তাই তারা জিনিসপত্রের দাম কমিয়ে দেয়।

এ বিষয়টি নিঃসন্দেহে ভালো কাজ। আমরা চাই আমাদের দেশের সরকার এরকম উদ্যোগ নেবেন। পাশাপাশি ব্যবসায়ীরাও সরকারকে সহযোগিতা করবেন বলে আশাকরি।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ