শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

পরীক্ষা হল পরিদর্শনে হাইয়াতুল উলইয়ার নেতৃবৃন্দ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ : আজ সোমবার (২৯ এপ্রিল) সকালে রাজধানীর বিভিন্ন মাদরাসায় পরীক্ষা হল পরিদর্শনে যান আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ এর একটি শীর্ষ প্রতিনিধিদল। তারা রাজধানীর কয়েকটি মাদরাসা পরিদর্শন করেন।

জানা যায়, এ সময় তারা পরীক্ষা হল নেগরানদের সাথে প্রশ্নফাঁস, ছাত্রদের উপস্থিতি ও সার্বিক দিক নিয়ে কথা বলেন। রাজধানীর ফরিদাবাদ, যাত্রাবাড়ীসহ আরো একাধিক মাদরাসার পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন।

পরিদর্শনে যাওয়া আল হাইয়াতুল উলইয়ার সদস্য মাওলানা মুসলেহুদ্দীন রাজু আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, পরীক্ষার হলে আমরা ছাত্রদেরকে অত্যন্ত সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে দেখেছি। প্রশ্নফাঁসমুক্ত ও শান্তিপূর্ণ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ছাত্রদের মাঝে এদিক-ওদিক তাকানো কিংবা অমনোযোগী কিছু লক্ষ করা যায়নি।

তিনি আরও জানান, মাদরাসার হল কেন্দ্র পরিদর্শনের অন্যান্যদের মাঝে ছিলেন, আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের সদস্য মুফতি রুহুল আমীন ও মাওলানা মাহফুজুল হক।

-এমডব্লিউ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ