বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

শ্রীলঙ্কায় সিনেমা হলের কাছে বিস্ফোরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর স্যাভয় নামের জনপ্রিয় একটি সিনেমা হলের পাশে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। বুধবার এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, বুধবার শ্রীলঙ্কা পুলিশ ওই সিনেমা হলের কাছে একটি নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটানোর কথা নিশ্চিত করেছেন।

শ্রীলঙ্কার স্থানীয় সংবাদমাধ্যম নিউজ ফার্স্ট পুলিশের বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে, স্যাভয় সিনেমার কাছে রাখা একটি সন্দেহজনক মোটরবাইক পরীক্ষা করার পদক্ষেপ নিয়েছে পুলিশ।

মোটরবাইকটির আসন খুলতে একটি নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে পুলিশের গণমাধ্যম ইউনিট জানিয়েছে। মোটরস্কুটারটিতে কোনো বিস্ফোরক ছিল না বলে পরে জানিয়েছে পুলিশ।

রোববার ইস্টার সানডে উদযাপনের সময় গির্জা ও হোটেলে ভয়াবহ বোমা হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়েই চলেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ৩৫৯ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ