সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর 

প্রকাশিত হলো মুফতি জাকারিয়া হারুনের 'সৌভাগ্যের সোপান পবিত্র মাহে রমজান'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পবিত্র মাহে রমজান মুসলমানদের জন্য একটি সৌভাগ্যের সিঁড়ি। এ মাসে অসংখ্য মুমিনকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের সুখময় জগতে আমন্ত্রণ জানানো হয়। এ মাসে আল্লাহর কাছে বড় ছোট যে কোনো গুনাহ থেকে মাফ চাইলেই মাফ করে দেয়া দেয়া হয়। মাসজুড়ে অঝোর ধারায় পৃথিবীব্যাপী বর্ষণ করা হয় রহমতের অমিয় ধারা।

মহিমান্বিত এ মাসটিকে আরও আয়োজনমুখ করে তোলা হয়েছে রোজা, ইফতার, সেহরি ও তারাবির মতো মুগ্ধকর কিছু আমলের মাধ্যমে। এ ছাড়াও এ মাসেই আল্লাহ তাআলা প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর নাজিল করেছেন পবিত্র কুরআনুল কারিম। হাজার মাসের চেয়ে উত্তম ও বরকমতময় রাত ‘পবিত্র শবে কদর’ এ মাসেরই একটি অনিন্দ্য রজনী।

এমন বরকতময় ও আনন্দমুখর মাসটিকে সঠিকভাবে কাজে লাগাতে প্রয়োজন রমজানের প্রতিটি আমল পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করা। আর এর জন্য সবার আগে দরকার রমজানকে জানা। রমজানের গুরুত্ব ও মাহাত্ম্য অনুধাবন করা। রমজানের প্রতিটি আমলের বৈশিষ্ট্য ও আদায়ের পদ্ধতি জানা। রমজানের রোজা রাখা যেমন ফরজ, রমজান বিষয়ক ইলম অর্জন করাও ফরজ।

পবিত্র ফরজ বিধান রোজার প্রতিটি মুহূর্ত বরকতময় করে তোলার জন্য ‘বুকশেলফ থেকে বেরিয়েছে মুফতি জাকারিয়া হারুনের ‘সৌভাগ্যের সোপান পবিত্র মাহে রমজান’।

বইটি পেতে যোগাযোগ করুন: ০১৭৩২০৭৬০৬৯৪ (বিকাশ), বাংলাবাজার ইসলামী টাওয়ার অথবা যাত্রাবাড়ি কিতাব মার্কেটসহ দেশের অভিজাত লাইব্রেরিগুলোতে খোঁজ করুন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ