বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

মুসলিমরা একজোট হলে দেশ ছেড়ে পালাবে বিজেপি: কংগ্রেস নেতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) পরাস্ত করতে মুসলিমদের আহ্বান জানিয়েছেন নভজ্যোৎ সিং সিধু।

বিহারের বলরামপুরে একটি জনসভায় গিয়ে তিনি এ আহ্বান জানান।

সিধু বলেন, মুসলিমরা একজোট হলেই বিজেপি দেশ ছেড়ে পালাবে। মুসলিমরা কংগ্রেসে ভোট দিলে বিশ্বের কোনও শক্তি তাদের হারাতে পারবে না।

সিধু বলেন, সমস্ত মুসলিম একজোট হোন। বিজেপিকে একটি ভোটও নয়। ভোট দিন কংগ্রেসকে। তাহলেই বিজেপির বিদায় ঘণ্টা বেজে যাবে।

তিনি আরও বলেন, বিহারে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ। শতকরা ৬২ শতাংশ মুসলিম ভোটার। তাহলে ভাবনা কেন। আপনারা সবাই এক হলেই বিজেপির হার কে আটকায়। বিশ্বের কোনও শক্তিও বিজেপিকে জেতাতে পারবে না। তাই আপনারা এক হন, বিজেপিকে বিদায় দিন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ