শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী

জাতিসংঘের সমন্বয়ে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন চায় জাপান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রোহিঙ্গাদের জন্য কোনো সহায়তায় পর্যাপ্ত নয় উল্লেখ করে জাতিসংঘের সাথে সমন্বয়ের মাধ্যমে রোহিঙ্গাদের নিরাপদে ও স্বেচ্ছা প্রত্যাবাসনের ওপর গুরুত্বারোপ করেছে জাপান।

বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত হিরোয়েসু ইজুমি এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন। তিনি বলেন, বাস্তুচ্যুত জনগণকে সহায়তা ও স্থানীয় ক্ষতিগ্রস্থ কমিউনিটিকে সহযোগিতা করতে আমাদের অনেক কাজ করার আছে। একই সাথে রোহিঙ্গাদের নিরাপদে, স্বেচ্ছায় এবং মর্যাদার সাথে প্রত্যাবাসনের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

মিয়ানমারের সাথে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে বাংলাদেশের প্রচেষ্টায় জাপান সহায়তা করবে বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত। তিনি বলেন, এই কঠিন পরিস্থিতি মোকাবেলার জন্য আমরা বাংলাদেশ সরকারের প্রতি আমাদের সমর্থন অব্যাহত রাখতে চাই।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মানবিক দিক বিবেচনায় রোহিঙ্গাদের আশ্রয়ের প্রশংসা করে রাষ্ট্রদূত বলেন, এই মানবিকতাকে আমরা শ্রদ্ধা জানাই। এ বাস্তুচ্যুত জনগণ ও স্থানীয় কমিউনিটির জন্য আমাদের এখনো অনেক কিছু করার আছে। কারণ কোনো সহায়তাই তাদের জন্য পর্যাপ্ত নয়।

রোহিঙ্গা ও ক্ষতিগ্রস্থ স্থানীয় কমিউনিটির সহায়তায় জাতিসংঘ, জাপানিজ এনজিও ও বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের মাধ্যমে জাপান সরকার ইতিমধ্যে ৮২.৯ মিলিয়ন মার্কিন ডলার সরবরাহ করেছে বলেও জানান তিনি। তার পাশাপাশি স্বাস্থ্য খাত, পানি সরবরাহ, দুর্যোগ ঝুঁকি মোকাবেলা এবং বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বাংলাদেশ সরকারের সাথে জাপানের সহায়তা সংস্থা জাইকা কাজ করে যাচ্ছে।

প্রসঙ্গত, ২০১৭ সালের আগস্ট থেকে মিয়ানমারের সরকারি বাহিনীর দ্বারা নিপীড়ন ও নির্যাতনের শিকার হয়ে প্রায় ৮ লাখ রোহিঙ্গা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের কক্সবাজারের বিভিন্ন স্থানে আশ্রয় নেয়। এর আগেও কয়েক দফা নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আস্ত্রয় বাস্তুচ্যুত রোহিঙ্গা নাগরিকরা। বর্তমানে মিয়ানমারের প্রায় ১১ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয়ে আছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ