সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর 

‘গোলান মালভূমির ওপর ইসরায়েলি মালিকানা স্বীকার করে না ইউরোপ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গোলান মালভূমির ওপর ইহুদিবাদী ইসরায়েলের মালিকানা স্বীকৃতি দেয়ার মার্কিন পদক্ষেপ ইউরোপ কখনোই মেনে নেবে না। মঙ্গলবার ইউরোপীয় পার্লামেন্টে দেয়া বক্তৃতায় একথা জানিছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কর্মকর্তা ফেডেরিকা মোগেরিনি।

তিনি বলেন, সিরিয়ার গোলান মালভূমির ব্যাপারে ইউরোপের নীতিতে পরিবর্তন আসেনি এবং আসবেও না। ট্রাম্প এই মালভূমির ওপর ইসরায়েলি সার্বভৌমত্বকে স্বীকৃতি দিয়ে সুস্পষ্টভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছেন।

ইউরোপের এ শীর্ষ কর্মকর্তা বলেন, ১৯৬৭ সালে অনুমোদিত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২৪২ নম্বর প্রস্তাব এবং ১৯৮১ সালে অনুমোদিত ৪৯৭ নম্বর প্রস্তাবে গোলান মালভূমিকে সিরিয়ার অবিচ্ছেদ্য অংশ বলে স্বীকৃতি দেয়া হয়েছে। ইউরোপ এই আন্তর্জাতিক আইন মেনে চলবে।

উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প গত ২৫ মার্চ আন্তর্জাতিক আইন ও নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘন করে একটি ডিক্রিতে সই করেন যাতে গোলান মালভূমির ওপর ইসরাইলের কথিত সার্বভৌমত্বকে স্বীকৃতি দেয়া হয়। ওয়াশিংটন সফররত ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উপস্থিতিতে এ সই করেন ট্রাম্প। ট্রাম্পের এ পদক্ষেপকে তেল আবিব ছাড়া বিশ্বের আর কোনো দেশ স্বাগত জানায়নি।

১৯৬৭ সালের আরব-ইসরাইল যুদ্ধের সময় সিরিয়ার গোলান মালভূমির প্রায় এক হাজার ২০০ বর্গকিলোমিটার এলাকা দখল করে নেয় ইসরায়েল। এর কিছুদিনের মধ্যে ওই দখলদারিত্বকে আইনি স্বীকৃতি দেয় তেল আবিব; যদিও আন্তর্জাতিক সমাজ এখন পর্যন্ত তা মেনে নেয়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ