বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

শুরু হতে যাচ্ছে ইংরেজী ভাষা শেখার কোর্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তালীমী ফাউন্ডেশন বাংলাদেশ-এর উদ্যোগে শুরু হতে যাচ্ছে এমলাক স্যারের ইংরেজী ভাষা শেখার কোর্স। পবিত্র শাবান ও রমজানে পৃথক দুটি কোর্স করানো হবে।

আগামী ১৮ এপ্রিল বৃহস্পতিবার মোহাম্মদপুর জামিয়া ইসলামিয়া চরওয়াশপুর মাদরাসায় ১৩ দিন ব্যাপী ইংরেজী ভাষা শেখার কোর্স অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার জোহরের পরে ভর্তি শুরু হবে।

মাগরিবের পরে হযরত মাওলানা হিফজুর রহমান (মুহতামিম অত্র জামিয়া ও জামিয়া রাহমানিয়া মোহাম্মদপুর) ক্লাস উদ্বোধন করবেন।

১ থেকে ২০ রমজান পর্যন্ত মিরপুর ১৩ দারুল উলূম মাদরাসায় আরেকটি কোর্স অনুষ্ঠিত হবে। কোর্সের স্বার্বিক তত্ত্বাবধানে থাকবেন শাইখুল হাদিস হযরত মাওলানা রেজাউল হক মুহাম্মদ আব্দুল্লাহ। রমজানের আগের দিন আসরের পর থেকে ভর্তি শুরু হবে।

বি.দ্র. মিসকাত ও দাওরা হাদিসের পরীক্ষার সময়সূচি পরিবর্তনের কারণে কোর্স দুটির সময়সূচিতে কোন পরিবর্তন আসবে না।যোগাযোগ: ০১৯১১৫৭৯৩৩৮, ০১৭১৩৬৬৪৫৬০

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ