বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

যোগী আদিত্যনাথকে নিষিদ্ধ করলো ভারতীয় নির্বাচন কমিশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আচরণবিধি লঙ্ঘনের দায়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে সব ধরনের নির্বাচনী কার্যক্রম থেকে ৭২ ঘণ্টার জন্য নিষিদ্ধ করেছে ভারতীয় নির্বাচন কমিশন। একই সঙ্গে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতীও ৪৮ ঘন্টা প্রচার করতে পারবেন না বলে জানিয়েছে কমিশন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসার আগে সুপ্রিম কোর্ট তাদের কাছে এ সংক্রান্ত প্রশ্নের উত্তর জানতে চায়। নির্বাচন কমিশন নিজের নির্দেশে জানিয়েছে মঙ্গলবার ভোর ৬টা থেকে আগামী ৭২ ঘণ্টা প্রচার করতে পারবেন না যোগী।

ভারতীয় সশস্ত্র বাহিনী ‘মোদীজি কি সেনা’ অর্থাৎ ‘মোদীর সেনা’ সংক্রান্ত মন্তব্যের জন্য সমালোচিত হয়েছেন যোগী। নির্বাচনী প্রচারে গিয়ে তিনি বলেছিলেন, কংগ্রেসের লোকেরা সন্ত্রাসবাদীদের বিরিয়ানি খাওয়াত। আর মোদীজির সেনারা সন্ত্রাসবাদীদের বাড়িতে ঢুকে তাদেরকে হত্যা করে।

একইভাবে উত্তর প্রদেশের আরেক নেত্রী মায়াবতীও কাল থেকে ৪৮ ঘণ্টা প্রচার করতে পারবেন না। তাকে কেন নিষিদ্ধ করা হয়েছে তা বিস্তারিত জানা যায়নি।

গত ১১ এপ্রিল থেকে ভারতীয় লোকসভার নির্বাচন শুরু হয়েছে। মোট সাত দফায় ভোটগ্রহণ শেষে আসছে ২৪ মে ফলাফল ঘোষণা করবে কমিশন।

সূত্র: এনডিটিভি

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ