বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

মোদিকে এক হাত নিলেন মাওলানা বদরুদ্দিন আজমল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লোকসভা নির্বাচন শেষ হওয়ার পর ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চায়ের দোকান খুলবেন এবং পাকোড়া বিক্রি করবেন বলে মন্তব্য করেছেন আসামের এআইইউডিএফ নেতা ও দুইবারের সাংসদ মাওলানা বদরুদ্দিন আজমল।

স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, দেশটির আসাম প্রদেশের চিরাগের একটি সভায় মাওলানা আজমল বলেন, সব বিরোধী দল একজোট হয়ে মোদিকে দেশ থেকে বিতাড়িত করবেন। তারপর মোদি কোনো একটা জায়গায় গিয়ে চায়ের দোকান খুলবেন এবং পকোড়া বিক্রি করবেন।

উল্লেখ্য, প্রায় ১২ বছর আগে এআইইউডিএফ দল গঠন করেন আজমল। তিনি আসামের ধুবড়ির এমপি।

এর আগে শনিবার আসামের বঙ্গাইগাঁও-এ দলের প্রার্থীর সমর্থনে একটি নির্বাচনী প্রচারণায় গিয়ে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রতিবেশি রাষ্ট্র বাংলাদেশে পাঠিয়ে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন।

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ