মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

মিরপুরে সিটি পার্ক ভবনের আগুন নিয়ন্ত্রণে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকার মিরপুর ১৪ নম্বরের কচুক্ষেত এলাকায় সিটি পার্ক ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা এরশাদুর রহমান জানান, রবিবার (১৪ এপ্রিল) বিকেল ৫টা ৫ মিনিটে আগুন লাগে। খবর পেয়ে প্রথমে মিরপুর ফায়ার স্টেশন এবং পরবর্তীতে আশপাশের ফায়ার স্টেশন থেকে মোট ১৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ করে। সন্ধ্যার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। ভবনটিতে মার্কেট ও গার্মেন্ট কারখানা রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

কাফরুল থানার ওসি আসলাম বলেন, দশ তলা ভবনের ছয় ও সাত তলার এক পাশে আগুন লেগেছে। সেখানে গার্মেন্টসের মালামাল রাখা হয় বলে আমরা জানতে পেরেছি। পহেলা বৈশাখের কারণে সেখানে কোনও লোকজনও ছিল না।

স্থানীয় সূত্র জানায়, কচুক্ষেতের সিটি পার্ক নামে ওই ভবনের দোতলা ও তিনতলায় চাইনিজ রেস্টুরেন্ট ও কনভেনশন সেন্টার রয়েছে। এছাড়াও নিচতলায় মার্কেট হিসেবে বিভিন্ন সামগ্রীর দোকান রয়েছে। চতুর্থ তলা থেকে উপরের অংশে গার্মেন্টস কারখানা ও গার্মেন্টসের মালামাল রাখার গোডাউন রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ