শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

দক্ষিণ সুদানে যুদ্ধ এড়াতে নেতাদের পায়ে চুমু খেলেন পোপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  গৃহযুদ্ধে বিপর্যস্ত দক্ষিণ সুদান আবারও যেন সংঘর্ষে না জড়ায়, সেজন্য দেশটির প্রেসিডেন্ট ও বিরোধীদলের নেতাদের পায়ে মাথা ফেলে চুমু খেলেন পোপ।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) পোপের দেশ ভ্যাটিকান সিটিতে ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে সফরে যান আফ্রিকার এই নবীনতম দেশটির নেতারা। অনুষ্ঠানের শেষদিন এই কাণ্ড ঘটান তিনি।

পোপ ফ্রান্সিস বাইবেল স্পর্শ করে তাদের শপথ নেন। দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কির ও বিরোধীদলীয় নেতা রিক মাচারের হাত ধরে পোপ তার বুকে স্থাপন করেন এবং বলেন, শান্তিতে অবস্থান বজায় রাখুন।

পোপ তাদের উদাত্ত আহবান জানিয়ে বলেন, আপনাদের মধ্যে যে বিরোধ রয়েছে, যুদ্ধময় পরিস্থিতি বিরাজ করছে তা অফিসের মধ্যে সীমাবদ্ধ রাখুন।

প্রায় দুই দশকের রক্তাক্ত লড়াইয়ের পর ২০১১ সালের ৯ জুলাই স্বাধীন হয় দক্ষিণ সুদান। তবে ২০১৩ সালে দেশটির প্রেসিডেন্ট সালভা কির ও তৎকালীন ভাইস প্রেসিডেন্ট রিয়েক মাচারের মধ্যকার দ্বন্দ্ব ছড়িয়ে পড়ে সেনাবাহিনীর মধ্যে।

দুই পক্ষের সংঘর্ষে কয়েক লাখ মানুষ ইতোমধ্যে দক্ষিণ সুদানে প্রাণ হারিয়েছেন। তবে ২০১৫ সালের দিকে তাদের সম্পর্ক শীতল হয়। পোপ বিনীতভাবে দুই নেতাকে অনুরোধ করেন, যেন তারা আবারও সংঘর্ষে না জড়ান।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ