শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
বিশ্বের সেরা ও সবচেয়ে মধুর তেল যুক্তরাষ্ট্রের, দাবি ট্রাম্পের ইরানের জব্দ করা সম্পদ ফেরত দিতে অস্বীকার যুক্তরাষ্ট্রের লক্ষ্মীপুরে অটোচালক হত্যায় গ্রেফতার ৩ যুবক  অবশেষে ইসলামাবাদে আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্র ও ইরান ‘অন্যায়-দুর্নীতিকে প্রশ্রয় দিলে পার্লামেন্টে মারামারি শুরু হবে’ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরা অধিবেশন অনুষ্ঠিত হামলায় বিকৃত হয়ে গেছে মোজতবা খামেনির মুখমণ্ডল! হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে?

মুম্বাইয়ের হাসপাতালে মাওলানা হেমায়েত, দেশবাসীর দোয়া কামনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র যুগ্ম মহাসচিব ও জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক হাফেজ মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন বর্তমানে ভারতের মুম্বাইতে চিকিৎসাধীন রয়েছেন।

জানা যায়, অধ্যাপক এটিএম হেমায়েত উদ্দিন মুম্বাই এর বিশেষজ্ঞ ডাঃ আদভানীর তত্বাবধায়নে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

তিনি নিজের সুস্থতার জন্য দোয়া চেয়ে  মাসিক মদীনার পয়গাম সম্পাদক ও ইসলামী পত্রিকা পরিষদ এর জয়েন্ট সেক্রেটারী শহিদুল ইসলাম কবিরকে ফোন করে জানান, “মুম্বাই এর বিশেষজ্ঞ ডাঃ আদভানীর দ্রুত এ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাই। তিনি পরীক্ষা নিরীক্ষা পেট সিটি স্ক্যানের রিপোর্ট দেখে বলেন, আমার অতীতের চিকিৎসায় তেমন উন্নতি হয়নি। তাই তিনি ঔষধ বদল করে নতুন করে কেমো নিতে বলেন।”

“এজন্য আমি ডাঃ আদভানীর হসপিটালে ভর্তি হয়ে যাই। আজ প্রথম বার ৬ ঘন্টা বসে কেমোথেরাপি নিয়েছি। আরো ২ দিন কেমোথেরাপি নিতে হবে। তিন দিনে ৬ ঘন্টা করে মোট ১৮ ঘন্টা কেমোথেরাপি নিতে হবে। এতে আমার শরীরের উপর বড় ধকল যাবে।” বললেন এটিএম হেমায়েত।

মাওলানা হেমায়েত বলেন, কেমোথেরাপির পাশ্বপ্রতিক্রিয়ায় কি হবে আল্লাহ রাব্বুল আলামীন ভালো জানেন। আল্লাহ রাব্বুল আলামীন যাতে আমাকে সুস্থ করে দেশে ফিরিয়ে নেন সে জন্য সকলকে দুয়া করতে বলবা।”

প্রসঙ্গত, ইতপূর্বেও মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন ফুসফুসে ক্যানসারে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। ঢাকা সিটি করপোরেশন নির্বাচন ২০০২ এ মেয়র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ