মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

নুসরাতের খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ইশা ছাত্র আন্দোলনের মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান: ফেনী সোনাগাজী ফাজিল মাদরাসার আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফী-কে যৌন হয়রানি ও অগ্নিদগ্ধ করে হত্যার প্রতিবাদে এবং সন্ত্রাসী খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে তিতুমীর কলেজের সামনে মানববন্ধন।

আজ বৃহস্পতিবার (১১এপ্রিল) দুপুর ২টায় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, সরকারি তিতুমীর কলেজ শাখার উদ্দেগ্যে এ মানববন্ধন হয়।

তিতুমীর কলেজ শাখার সভাপতি কেএম জাহিদ তিতুমীর এর সভাপতিত্বে এবং ডিএম শফিকুল ইসলাম বাহার এর সঞ্চালনায় এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

কর্মসূচি থেকে ইশা ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ অনতিবিলম্বে নুসরাত জাহান রাফী হত্যার নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত খুনিদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় শুরা সদস্য মুনতাছির আহমাদ, সরকারি তিতুমীর কলেজ শাখার সদ্য সাবেক সভাপতি এম আব্দুল মালেক, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ নূরুল ইসলাম, অর্থ সম্পাদক আহসান উল্লাহ মুঈন, দফতর সম্পাদক মুহাম্মদ ফোরকান, ছাত্র কল্যাণ সম্পাদক আবুল বাশার সহ কলেজ ও ডিপার্টমেন্ট শাখার নেতৃবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ