শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
বিশ্বের সেরা ও সবচেয়ে মধুর তেল যুক্তরাষ্ট্রের, দাবি ট্রাম্পের ইরানের জব্দ করা সম্পদ ফেরত দিতে অস্বীকার যুক্তরাষ্ট্রের লক্ষ্মীপুরে অটোচালক হত্যায় গ্রেফতার ৩ যুবক  অবশেষে ইসলামাবাদে আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্র ও ইরান ‘অন্যায়-দুর্নীতিকে প্রশ্রয় দিলে পার্লামেন্টে মারামারি শুরু হবে’ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরা অধিবেশন অনুষ্ঠিত হামলায় বিকৃত হয়ে গেছে মোজতবা খামেনির মুখমণ্ডল! হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে?

রোজায় খাদ্যের দাম বাড়াবেন না : নাসিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খাদ্যের দাম না বাড়ানো এবং ভেজাল না মেশানোর জন্য ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানিয়েছেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম।

তিনি বলেন, দয়া করে রোজার মাসে খাদ্যের দাম বাড়াবেন না। এ বছর সংযম থাকবেন। মানুষকে রোজায় শান্তিতে থাকতে দেন।

বুধবার (১০ এপ্রিল) সংসদ সচিবালয়ে কমিটির বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

মোহাম্মদ নাসিম বলেন, যারা খাদ্যে ভেজাল দেয় এবং অযথা দাম বাড়ায় তারা আগুন সন্ত্রাসী বা ঘাতক গাড়ি চালকদের চেয়েও ভয়ঙ্কর। ফেনীর ছাত্রী হত্যাচেষ্টাকারীর চেয়েও ভয়ঙ্কর। খাদ্যে ভেজাল দেয়া একটি মরণঘাতি ব্যবস্থা।

তিনি বলেন, যারা এটা করছেন, তারা ক্ষমার অযোগ্য অপরাধ করছেন। রোজায় ভারতের মতো দেশেও খাদ্যে ভেজালের বিরুদ্ধে নিরবিচ্ছিন্ন অভিযান চলে। আমাদের দেশেও অভিযান জোরদার করা হবে। এটা যারা করছেন, তারা নিজেকে ও তার সন্তানকে হত্যার দিকে নিয়ে যান।

এ সময় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, পুষ্টি সমৃদ্ধ ও ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করা আমাদের দায়িত্ব। আমরা এ ব্যাপারে জিরো টলারেন্সে আছি।

খাদ্যে ভেজাল প্রতিরোধ ও অযৌক্তিকভাবে মূল্যবৃদ্ধি ঠেকাতে প্রয়োজনে আরো কঠোর হওয়ার হুঁশিয়ারি দেন কমিটির সদস্য নুরুল ইসলাম নাহিদ।

কমিটির সিদ্ধান্ত বাস্তবায়নে শিগগিরই তৎপরতা শুরু হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। আর এ জন্য সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয় ও দপ্তরগুলোর মধ্যে সমন্বয়হীনতা দূর করার তাগিদ দেন কমিটির সদস্যরা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ