শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী

মাহফিল নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশ প্রসঙ্গে শীর্ষ আলেমদের বৈঠক, ৩ সিদ্ধান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ওয়াজ মাহফিল বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের প্রতিবেদন ও সুপারিশে সামনে রেখে এক জরুরী বৈঠকে বসে দেশের শীর্ষ আলেমরা।

আজ (৯ এপ্রিল) ঢাকার মোহাম্মদপুরে জামিয়া মোহাম্মাদিয়া আরাবিয়ায় মাদরাসাটির প্রিন্সিপাল মাওলানা আবুল কালামের  সভাপতিত্বে এ বৈঠকে অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে ওয়াজ মাহফিল বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের প্রতিবেদন ও সুপারিশে পরিপ্রেক্ষিতে ৩টি সিদ্ধান্ত নিয়েছেন দেশের শীর্ষ আলেমরা।

প্রসঙ্গত, ওয়াজ মাহফিলে বক্তাদের বয়ানে ‘সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদে উৎসাহ দেওয়া, ধর্মের নামে বিভিন্ন উপদল তৈরি ও শোবিজ তারকার নামে বিষোদ্গার, নারীদের পর্দার বিষয়ে কটূক্তি’সহ বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে ছয় সুপারিশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সুপারিশের মধ্যে করারোপ ছাড়া দেশবিরোধী বক্তব্য দিলে বক্তাদের আইনের আওতায় আনা ও উচ্চশিক্ষিত বক্তাদের নিবন্ধনের আওতায় আনার সুপারিশও করা হয়।

বৈঠকে নেয়া সিদ্ধান্তগুলো হলো-

১. স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের প্রতিবেদন ও সুপারিশের ব্যাপারে দেশের শীর্ষ আলেমদের উদ্বেগের কথা জানিয়ে গণমাধ্যমে বিজ্ঞপ্তি প্রেরণ।
২. আগামী ১১ এপ্রিল আলেমদের একটি প্রতিনিধি দলের আল্লামা আহমদ শফীর সঙ্গে সাক্ষাৎ।
৩. দেশের শীর্ষ আলেমদের মাধ্যমে বক্তাদের বিশেষ নসিহত ও নির্দেশনার ব্যবস্থাগ্রহণ।

বৈঠকে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সহসভাপতি মাওলানা আতাউল্লাহ বিন হাফেজ্জী, বেফাকের সহসভাপতি মাওলানা আব্দুল হামিদ (মধুপুরের পীর), মাওলানা মাহফুজুল হক, মাওলানা ফারুক আহমদ, মাওলানা জুনায়েদ আলহাবিব, মাওলানা নাজমুল হাসান, মাওলানা মন্জুরুল ইসলাম আফেন্দি, মাওলানা খোরশেদ আলম কাসেমী, মাওলানা মাসউদুল করীম, মাওলানা মামুনুল হক, মুফতী সাখাওয়াত হোসাইন রাজি, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ূবী।

মুহাম্মদপুরের বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুফতী কেফায়াতুল্লাহ আযহারী, মুফতী আব্দুর রাজ্জাক কাসেমী, মাওলানা জালালুদ্দিন আহমদ, মাওলানা আতাউল্লাহ্ আমীন, মাওলানা ফয়সাল আহমদ, মাওলানা রাফি বিন মুনির, মাওলানা শফিকুর রহমান, মাওলানা লোকমান সাদী, মাওলানা আবুল কালাম আযাদ, মাওলানা ওমর ফারুক যুক্তিবাদী, মাওলানা আরিফ বিল্লাহ্, মাওলানা তাহমীদুল মাওলানা ও মুফতী এনায়েতুল্লাহ্ প্রমুখ ৷

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ