মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টাঙ্গাইলের কালিহাতীতে ভুল চিকিৎসায় সাবেক পৌর কমিশনার রহিজ উদ্দিন চাঁন্দুর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভাঙচুর করেন তার স্বজনরা।

নিহত রহিজ উদ্দিন চাঁন্দু কালিহাতী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার (কাউন্সিলর) ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভুল চিকিৎসায় রহিজ উদ্দিন চাঁন্দুর মৃত্যুর অভিযোগে তার স্বজনরা হাসপাতালের পুরুষ ওয়ার্ডের নার্স রুম ভাঙচুর করে এবং প্রায় দেড় ঘণ্টা হাসপাতাল ঘেরাও করে রাখে। এ ছাড়া চাঁন্দুর স্বজনরা রুমি আলম নামের এক ডাক্তারকে লাঞ্ছিত করে।

খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় পরে নেতাদের আশ্বাসে স্বজনরা লাশ নিয়ে হাসপাতাল ত্যাগ করেন।

নিহতের স্বজনদের অভিযোগ, সকাল ৮টার দিকে বুকে ব্যথা নিয়ে রহিজ উদ্দিন চাঁন্দুকে হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসকের ভুল চিকিৎসায় রহিজ উদ্দিন চাঁন্দু মারা যান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী ফরহাদুল হক বলেন, সকাল ৮টার দিকে বুকে ব্যথা নিয়ে রোগী আসেন। এ সময় তাকে জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. রাশেদুল আলম প্রয়োজনীয় চিকিৎসা দেন এবং হাসপাতালের পুরুষ ওয়ার্ডে ভর্তি করেন।

তাকে ওয়ার্ডে নেওয়া হলে নার্স রোগীকে ওষুধ দেন। চিকিৎসা চলাকালে রোগী মারা যান। আমরা কোনো ভুল চিকিৎসা ও অবহেলা করিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ