শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

জিনজিয়াং শহরের মসজিদ ধ্বংস করল চীন সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চীনা সরকার মুসলিম জিনজিয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের ল্যান্ডমার্ক মসজিদের সুসংগতভাবে ধ্বংস করছে। মসজিদটি চীনের উইঘুর মুসলিম সম্প্রদায়ের। সামাজিক কর্মীদের পোস্ট করা স্যাটেলাইট ছবিতে এমনই চিত্র দেখা গেছে বলে সংবাদমাধ্যম ইয়ানি শাফাকের খবরে বলা হয়েছে।

এদিকে মানবাধিকার সংগঠনগুলো তথাকথিত 'পুনর্বাসন শিবিরে' সংখ্যালঘু উইঘুর মুসলমানদের নির্যাতন নিয়ে বেইজিংয়ের সমালোচনা করছে।

দুজন বিশিষ্ট কর্মীর পোস্ট করা টুইটারে দেখা যায়, জিনজিয়াংয়ের ল্যান্ডমার্কের অনন্ত দুটি মসজিদের চিত্র দেখা যায়, যেখানে মসজিদের আগের চিত্র ও পরের চিত্র দেয়া হয়েছে। এসব ছবি স্যাটেলাইট থেকে ধারণকৃত। এতে প্রমাণ হিসেবে ধ্বংসের আগের চিত্রের সঙ্গে পরের চিত্রের তুলনা দেখানো হয়।

ধ্বংসপ্রাপ্ত কেরিয়া আতিকিকা মসজিদ হোটান শহরে অবস্থিত। যেটি ৮০০ বছরের পুরনো। মসজিদটি ১২৩৭ সালে নির্মিত হয়েছিল। মসজিদটিকে ২০১৭ চীনা স্থাপত্য ঐতিহ্য হিসেবে ঘোষণা করে।

এদিকে গত সেস্টেম্বরে মানবাধিকার সংস্থা প্রতিবেদন অনুযায়ী, জিনজিয়াংয়ে মুসলিম উইঘুর সংখ্যালঘুদের ওপর চীনা সরকার পদ্ধতিগতভাবে মানবাধিকার লঙ্ঘন করছে বলে অভিযোগ তোলা হয়।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ