মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

মধ্যপ্রাচ্যে গৃহযুদ্ধের জন্য আমেরিকা-ইউরোপকে দায়ী করলেন পোপ ফ্রান্সিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মধ্যপ্রাচ্যে গৃহযুদ্ধের জন্য আমেরিকা ও ইউরোপকে দায়ী করেছেন ক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস। তিনি বলেন, সিরিয়া, ইয়েমেন ও আফগান যুদ্ধে অগণিত শিশুর মৃত্যুর দায় ইউরোপ-আমেরিকাকেই নিতে হবে।

রোববার ভ্যাটিকান সিটির সান কার্লো প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীদের সামনে দেয়া বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

পোপ ফ্রান্সিস বলেন, ধনী রাষ্ট্রগুলো অস্ত্র বিক্রির জন্য যুদ্ধকে উৎসাহিত করছে। যুদ্ধের ফলে প্রতিদিন অগণিত শিশু মারা যাচ্ছে। হাজার হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এর পূর্ণ দায়ভার ইউরোপ আমেরিকার ওপরই বর্তায়।

এ কারণ উল্লেখ করতে গিয়ে তিনি বলেন, অস্ত্র বিক্রির জন্য তারা মধ্যপ্রাচ্যে যুদ্ধ বাধিয়ে রেখেছে। এসব দেশ অস্ত্র উৎপাদন ও বিক্রি করায় অসংখ্য শিশুর মৃত্যু ও পরিবার নিঃশেষ হয়ে যাচ্ছে।

সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ