সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের

'প্রধানমন্ত্রী ফ্লোরে হাঁটু গেড়ে বসে কথা বলছেন, নাগরিকরা বসে আছেন চেয়ারে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শওগাত আলী সাগর: একজন নাগরিক সব সময়ই সম্মানিত, এমন কি প্রধানমন্ত্রীর চেয়েও। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তাই মনে করেন। আর সেই কারণেই একজন নাগরিকের পায়ের কাছে বসে তিনি তার খোঁজ খবর নিতে পারেন।

জাস্টিন ট্রুডো আজ স্কারবোরো এসেছিলেন। রাজধানী থেকে প্রধানমন্ত্রী আসছেন- কেউ যেন তেমন টেরই পায়নি। টেলিভিশনের খবর জানিয়েছে, মেয়র জন টরিকে সাথে নিয়ে তিনি কমিউনিটি হাউজিংয়ের উন্নয়নে বড় ধরনের বিনিয়োগের ঘোষণা দিয়েছেন।

বাংলাদেশি কমিউনিটির নেতা, লিবারেল পার্টির আবুল আজাদ ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করেছেন। ছবিগুলোতে দেখা যায়, প্রধানমন্ত্রী হাঁটু গেড়ে মাটিতে বসে নাগরিকদের সাথে কথা বলছেন। আর নাগরিকরা বসে আছেন চেয়ারে। প্রধানমন্ত্রীর জন্য কেউ দাঁড়াননি পর্যন্ত। পেছনের দিকে একটি চেয়ারে বসে আছেন স্কারবোরো সাউথওয়েস্টের এমপি এবং মন্ত্রী বিল ব্লেয়ার।

প্রধানমন্ত্রী ফ্লোরে হাঁটু গেড়ে বসে কথা বলছেন, আর স্থানীয় এমপি পেছনে বসে আছেন, নাগরিকের পাশে বেঞ্চে পায়ের উপর পা তুলে বসে আছেন সিটি মেয়র-- চিত্রটা ভাবতে পারেন? কিন্তু এটাই বাস্তবতা। প্রধানমন্ত্রী, এমপি, নাগরিক- আলাদা করার কোনো কারণ নেই।

ছবিতে দেখেন, প্রধানমন্ত্রীকে নিরাপত্তারক্ষীরা ঘিরে রাখেননি। আমাদের আজাদ ভাই (Abul Azad) তার পেছনে দাঁড়িয়ে আছেন। একটা দেশের এগুলোই আসলে সৌন্দর্য।

(ফেসবুক থেকে সংগৃহীত)

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ