মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

আবুধাবীতে আলোকচিত্র প্রদর্শনীতে মক্কার প্রথম ছবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য ল্যুভর আবুধাবী যাদুঘরের প্রথম আলোকচিত্র প্রদর্শনীতে মক্কার মসজিদুল হারামের প্রাচীনতম একটি আলোকচিত্র প্রদর্শন করা হবে।

১৮৮১ সালে মুহাম্মদ সাদেক বে এর তোলা এই ছবিটিই মক্কার প্রথম আলোকচিত্র হিসেবে স্বীকৃত।

আগামী ২৫ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এই আলোকচিত্র প্রদর্শনীতে ১৮৪২ থেকে ১৮৯৬ কালীন সময়ের বিভিন্ন পুরাতন আলোকচিত্রের প্রদর্শন করা হবে।

মধ্যপ্রাচ্য, আফ্রিকা, এশিয়া ও আমেরিকার মোট ২৫০টি আলোকচিত্র নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এই প্রদর্শনী চলবে ১৩ই জুলাই পর্যন্ত।

আবুধাবীর সংস্কৃতি ও পর্যটন বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ খলীফা আল-মুবারক জানান, প্রদর্শনীর লক্ষ্য হচ্ছে অনুপ্রেরণামূলক মানব ঐতিহ্যের কিছু অংশের প্রদর্শন করা।

তিনি বলেন, “ফটোগ্রাফি একটি গুরুত্বপূর্ণ মাধ্যম যা বিশ্বের ইতিহাস ও বিচিত্র সংস্কৃতিসমূহকে সংরক্ষিত করতে পারে।”

ল্যুভর আবুধাবী যাদুঘরের উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনীতে ফ্রান্সের কুয়ী ব্রানলি মিউজিয়াম ও এজেন্সী ফ্রান্স মিউজিয়াম সহযোগিতা করছে।

ব্যাংক অব শারজাহ’র আর্থিক সহযোগিতায় এই প্রদর্শনীতে আলোকচিত্র প্রদর্শনের পাশাপাশি আলোকচিত্র সম্পর্কে আলোচনা সভা, সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হবে।

সূত্র: মিডল ইস্ট মনিটর

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ