মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

অ্যান্ড্রয়েড ফোনের ২টি কমন সমস্যা ও সমাধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হঠাত্ করে অ্যান্ড্রয়েড ধীরগতির হয়ে যায় ও আশানুরূপ পারফরম্যান্স প্রদান করতে পারে না। অ্যান্ড্রয়েডের জন্য কমন দুটি সমস্যার সহজ সমাধানের কথা তুলে ধরা হলো এ লেখায়...

১. স্টোরেজ ফাঁকা করা: ব্যবহার করতে গিয়ে বিভিন্ন ধরনের ফাইল, অ্যাপ্লিকেশন কিংবা মুছে ফেলা অ্যাপ্লিকেশনের ফেলে যাওয়া ফাইলের কারণে অ্যান্ড্রয়েডের স্টোরেজ ক্রমেই কমতে থাকে। অ্যান্ড্রয়েডের বিল্ট-ইন স্টোরেজ বাড়তি থাকলে কাজে সুবিধা হয়।

সে কারণে অ্যাপ্লিকেশনগুলোকে মাইক্রোএসডি কার্ডে রাখতে পারলে ভালো হয়। ক্যামেরার ছবিগুলোও কার্ডে সংরক্ষণ করা প্রয়োজন।

আর অ্যাপ্লিকেশনগুলো মুছে দিলে এগুলোর ফেলে যাওয়া ফাইলকেও খুঁজে ফেলে দিলে স্টোরেজ খানিকটা হলেও ফাঁকা হবে।

২. র‌্যাম ফাঁকা করা: অ্যান্ড্রয়েডে ২ জিবি বা তার বেশি র্যাম থাকলে র্যাম নিয়ে দুশ্চিন্তা করতে হয় না। কিন্তু ১ জিবি বা তার কম র্যাম থাকলে সমস্যা দেখা দিতে পারে।

এক্ষেত্রে অনেক অ্যাপ্লিকেশন একসাথে চালালে অ্যান্ড্রয়েড ধীরগতির হয়ে যায়। সিস্টেম অ্যাপসগুলো মূলতই বিল্ট-ইন স্টোরেজে রাখতে হয়।

এর বাইরের অ্যাপ্লিকেশনগুলোকে তাই কার্ডে রাখা ভালো। র্যামকে গতিশীল রাখার জন্য ব্যবহার করা যেতে পারে ‘ক্লিন মাস্টার’ অ্যাপ্লিকেশন।

এটি র্যাম ফাঁকা করার সাথে সাথে ইন্টার্নাল মেমোরিকেও ফাঁকা করতে সহায়তা করে। অ্যাপস আনইন্সটল এবং টেম্পোরারি ফাইল দূর করতেও এটি সহায়তা করে।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ