মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

নির্মাণ শ্রমিক আন্দোলনের কমিটি পুনর্গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শনিবার (৬ এপ্রিল) বিকেলে রাজধানীর পুরানা পল্টনের আইএবি মিলনায়তনে সংগঠনের দ্বি-বার্ষিক সম্মেলনে নির্মাণ শ্রমিক আন্দোলনের কমিটি পুনর্গঠন করা হয়েছে।

ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি ও ইসলামী আন্দোলন বাংলাদেশে রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন কমিটি নবায়ন করেন।

আলহাজ্ব নজরুল ইসলামকে সভাপতি, আলহাজ্ব শফিকুল আমীন খানকে সিনিয়র সহ-সভাপতি, শাহাদুজ্জামান মোল্লাকে সেক্রেটারী এবং হাজী রুহুল আমীনকে সাংগঠনিক সম্পাদক করে নির্মাণ শ্রমিক আন্দোলনের ৬১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটি পুনর্গঠন করা হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আশরাফ আলী আকন নির্মাণ শ্রমিকদের আইডি কার্ড প্রদান, দুই ঈদে বোনাসসহ ক্ষতিগ্রস্ত নির্মাণ শ্রমিকদের যথাযথ ক্ষতিপুরণ দেয়ার জন্যও দাবি জানান।

তিনি বলেন, সরকার ওয়াজ মাহফিলে ওয়ায়েজিনের নিয়ন্ত্রণের চেষ্টা করছে। ওয়ায়েজিনের কন্ঠ স্তব্ধ করে দাওয়াতের কাজ বন্ধ করা যাবে না।

স্বরাষ্ট্রমন্ত্রণালয় ১৫ জনের তালিকার মধ্যে মুফতি ফয়জুল করিমের নামও রয়েছে। অবিলম্বে এ নাম বাদ দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দ্রুত মুফতি ফয়জুল করিমের নাম বাদ না দিলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

নির্মাণ শ্রমিক আন্দোলনের সহ-সভাপতি আলহাজ্ব নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহাদাত হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, ইসলামী শ্রমিক আন্দোলনের সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ আব্দুর রহমান, সহ-সভাপতি প্রকৌশলী গোলাম মোস্তফা, মুহাম্মদ হারুন অর রশিদ, সেক্রেটারী জেনারেল হাফেজ মাওলানা মুহা. ছিদ্দিকুর রহমান, প্রচার সম্পাদক মুফতি ছিদ্দিকুর রহমান প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ