শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী

‘ভয় পাই আল্লাহকে, সিদ্ধান্ত গ্রহণ করি শেখ হাসিনাকে ঘিরে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভয় পাই আল্লাহকে, সিদ্ধান্ত গ্রহণ করি শেখ হাসিনাকে ঘিরে। কোনো চাপের কাছে মাথা নত করি না বলে মন্তব্য করেছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম।

শেখ হাসিনা আমাকে দায়িত্ব দিয়েছেন, তিনি যেটা চাইবেন সেটা হবে। তিনি চেয়েছেন কোনো অপরাধীর কোনো দুর্নীতি, কোনো অনিয়মকে সহ্য করা যাবে না। সেজন্য কোনো চাপই আমাকে আমার লক্ষ্য থেকে ফেরাতে পারবে না।

শনিবার (৬ এপ্রিল) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তে ঢাকা ইউটিলিটি অ্যাসোসিয়েশন আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশে কোনো ঘটনায় পরিদর্শন ও তদন্ত প্রতিবেদন আলোর মুখ দেখে না- এমন অভিযোগ সত্য বলে মনে করেন শ ম রেজাউল করিম। তিনি বলেন, বনানীর এফআর টাওয়ারের অগ্নিকাণ্ডের পর রাজধানীর বহুতল ভবনের অসংগতি খুঁজতে রাজউকের পরিদর্শনের পর তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে। প্রয়োজনে বিজ্ঞাপন দিয়ে প্রকাশ করা হবে।

গণপূর্তমন্ত্রী বলেন, নানা ঘটনা-দুর্ঘটনায় সরকারের গঠিত তদন্ত কমিটির কোনো প্রতিবেদন সাধারণত প্রকাশ হতে দেখা যায় না। তবে এবার আমরা তদন্ত ও পরিদর্শনের প্রতিবেদন, কার কার ভবনে কী কী সমস্যা আছে, সেটা জাতীয় দৈনিক, ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশ করব। প্রয়োজনে বিজ্ঞাপন দিয়ে প্রকাশ করব।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ