মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ব্রাহ্মণবাড়িয়ায় উপজেলা ভাইস চেয়ারম্যানের গাড়িতে গুলি, গ্রামপুলিশ নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আমির হোসেনের গাড়িতে সন্ত্রাসী হামলা ও গুলির ঘটনা ঘটেছে। শনিবার (৬ এপ্রিল) সকাল ১০টার দিকে আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর-তালশহর সড়কে এ ঘটনা ঘটে। এসময় গাড়িতে থাকা বানু দাস (৪৫) নামে এক গ্রামপুলিশ গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।

এ ব্যাপারে উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আমির হোসেন বলেন, সকাল পৌনে ১০টার দিকে খাটিহাতা বিশ্বরোড এলাকায় পাম্প থেকে গ্যাস আনতে যাচ্ছিল আমার গাড়িচালক। বাহাদুরপুর-তালশহর সড়কের সামনে পৌঁছার পর ৭/৮ জনের এক দল সন্ত্রাসী আমার গাড়ি থামিয়ে চালককে টেনে হেঁচড়ে নামায়।

এসময় গাড়িতে থাকা গ্রামপুলিশ বানু চিৎকার দিতে চেষ্টা করলে ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীরা বানুকে গুলি করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। সন্ত্রাসীরা আমাকে ও আমার বাবাকে মারতে এসেছিল। আমরা গাড়িতে না থাকায় প্রাণে বেঁচে যাই। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আটক করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

এ ব্যাপারে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ আলম বলেন, কেন এই হত্যাকাণ্ড তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। ঘটনার তদন্ত চলছে। বিষয়টি নিয়ে পুলিশের একাধিক দল কাজ শুরু করেছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ