শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী

টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ৩ রোহিঙ্গা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ৩ রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। এসময় ৩ পুলিশ সদস্যও আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ৪টি এলজি ও ৭রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

নিহত রোহিঙ্গারা হচ্ছেন, মোচনী ক্যাম্পের বি ব্লকের বাসিন্দা আমির হোসেনের ছেলে নুর আলম(২৩), একই ক্যাম্পের এইচ বল্কের মোঃ ইউনুসের ছেলে জুবায়ের(২০) ও এইচ বল্কের ইমাম হোসেনের ছেলে হামিদ উল্লাহ(২০)।

হ্নীলা ইউনিয়নের মোচনী শরনার্থী ক্যাম্পে এইচ ব্লকস্থ হাবিবের ঘোনা পাহাড়ের নিচে শনিবার মধ্যরাতে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি প্রদীপ কুমার দাশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার মধ্যরাতে হ্নীলার মোচনী শরনার্থী ক্যাম্পের এইচ ব্লকস্থ হাবিবের ঘোনা পাহাড়ের নিচে অস্ত্র মজুত এর খবর পেয়ে পুলিশ অভিযানে গেলে পাহাড়ের জঙ্গল থেকে গুলি ছোঁড়ে পাহাড়ীরা । এসময় পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে তারা পিছু হটে।

পরে ঘটনাস্থলে তল্লাশি করে ৪টি এলজি,৭রাউন্ড তাজা কার্তুজসহ ৩ রোহিঙ্গা যুবককে গুলিবিদ্ধ অবস্থায় টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তাদের মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় ৩পুলিশ সদস্য আহত হয়েছেন। আহত ৩ পুলিশ সদস্যরা হচ্ছেন, এস আই স্বপন কং, মেহেদী কং ও মং।
এ ব্যাপারে টেকনাফ মডেল থানায় মামলা করার প্রস্তুতি চলছে।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ