মুহাম্মদ ইকরামুল হক
চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি
চট্টগ্রাম ওমরগনি এম,ই,এস কলেজের সাবেক অধ্যাপক ও বিভাগীয় প্রধান লেখক ও গবেষক মাওলানা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মুসলমান ঐক্যবদ্ধ পরিসরে অগ্রসর না হওয়ায় বিধর্মীরা মুসলমানের উপর নির্বিচারে ঝাঁপিয়ে পড়ার সুযোগ সৃষ্টি হয়েছে।
গতকাল (৩ এপ্রিল) বুধবার পার্বত্যভূমি বান্দরবানের হযরত ফাতিমাতুজ যাহরা রা. বালিকা মাদরাসার দিনব্যাপী বার্ষিক তাফসীরুল কুরআনের মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, মুসলমান নিজস্ব ধর্মীয় নীতিমালার পদাঙ্ক যথাযথ অনুসরণ বিমুখী হওয়ায় আজ সর্বত্র মুসলমানের উপর নির্যাতনের স্টীম রোলার চালিয়ে বিধর্মীরা সুবিধা ভোগ করছেন। চীনের জিংজিয়াং, কাশ্মীর, মায়ানমার সহ বিশ্বের নির্যাতিত মুসলমানের কথা উল্লেখ করে তিনি বলেন কুরআন সুন্নাহর অনুসারী না হওয়াতে আল্লাহ তা'আলার গায়েবি সাহায্য থেকে মুসলমান বঞ্চিত।
অধিকাংশ মুসলমানের ঘরে তাফসিরের কিতাব নেই মন্তব্যে দুঃখ প্রকাশ করে ড. আ ফ ম খালিদ আরো বলেন, মুহাম্মদ রাসুলুল্লাহর আদর্শ অনুকরণ অনুসরণ করে বাস্তবিক জীবনকে মূল্যবান করে তুলতে হবে। ছেলে সন্তানদের প্রাথমিকভাবে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে।
মাহফিলে বান্দরবান ইসলামি শিক্ষাকেন্দ্রের সাবেক পরিচালক মাওলানা মফজল আহমদ আহমদের সভাপতিত্বে জামিয়া ইসলামিয়া পটিয়ার সহযোগী শিক্ষা পরিচালক মাওলানা কাজী আখতার হোসাইন আনোয়ারী, মাওলানা মহিউদ্দীন হাবিবী, মাওলানা তৈয়ব বিন আব্দুল মালেক হালিমী ও বান্দরবান জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক, হযরত ফাতিমাতুজ যাহরা রা. বালিকা মাদরাসার সভাপতি জনাব মুহাম্মদ মজিবুল হক সহ ওলামায়ে কেরাম, ছাত্র ও তৌহিদীজনতা উপস্থিত ছিলেন।
এএ