মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

বাড্ডায় আগুন, ফায়ার সার্ভিস পৌঁছার আগেই নিয়ন্ত্রণে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর মেরুল বাড্ডায় আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ওই এলাকায় একটি ফিলিং স্টেশনের পাশে  এ আগুনের সূত্রপাত হলেও ফায়ার সার্ভিস যাওয়ার আগেই তা নিয়ন্ত্রণে এসেছে।

বিষয়টি নিশ্চিত করে বারিধারা সিনিয়র স্টেশন অফিসার আবুল কালাম আজাদ গণমাধ্যমকে জানান, ফিলিং স্টেশনের পাশে আগুন লাগার বিষয়টি ৯৯৯ থেকে ফোন থেকে জানতে পারি। তবে কিছুক্ষণ পরেই আবার জানানো হয়েছে আগুন নিভে গেছে।

এছাড়া আগুনের সূত্রপাত সঠিকভাবে জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে পাশে রাখা কোনো ইকুইপমেন্ট থেকে আগুন লাগতে পারে। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে, গতকাল রাত ৩টার দিকে খিলগাঁও কাঁচাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ১৫ ইউনিটের ৩ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে ব্যবসায়ীরা।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ