শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

প্রতিবাদের মুখে দিল্লির জামিয়া মিল্লিয়ায় বন্ধ হলো 'ফ্যাশন শো'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে একটি ফ্যাশন শো আয়োজন বন্ধ করেছে ভারতের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয় দিল্লির জামিয়া মিল্লিয়া ইসলামিয়া।

বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ‘XTracy’ নামে ওই আয়োজনের বিরুদ্ধে শিক্ষার্থীদের তীব্র প্রতিবাদের মুখে অনুষ্ঠানটি বাতিল করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

বিক্ষোভ ও প্রতিবাদকারী শিক্ষার্থীদের দাবি, ‘ফ্যাশন শো ও ডাইচ গেম’ ইসলামের নীতি নৈতিকতা ও বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি বিরোধী কাজ। এ ধরনের অনুষ্ঠান ইসলাম বিরোধী এবং এ বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতির সম্পূর্ণ পরিপন্থী।

বিশ্ববিদ্যালয়ের তিন দিনব্যাপী বার্ষিক অনুষ্ঠান উপলক্ষ্যে প্রকৌশল বিভাগের শিক্ষার্থীরা এ ফ্যাশন শো ও খেলার আয়োজন করতে চেয়েছিল। ওই ফ্যাশন শোর প্রচারণামূলক পোস্টার মেয়েদের অশ্লীল ও খোলা-মেলা ছবিতে ভরপুর।

সংখ্যাগরিষ্ট শিক্ষার্থীদের দাবির মুখে কর্তৃপক্ষ এ অনুষ্ঠানের অনুমতি বাতিল করে দিতে বাধ্য হয়।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ