মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

পটুয়াখালিতে পন্টুন ভেঙে দুমকি-বাউফল ফেরি যোগাযোগ বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পটুয়াখালীতে পাথর বোঝাই একটি ট্রাক দুমকি পার থেকে বগা ফেরি পার হয়ে সড়কে উঠার সময় পন্টুন ভেঙে ফেরি যোগাযোগ বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) বেলা ১২টা থেকে দুমকি-বাউফল ফেরি বন্ধ হয়ে যাওয়ায় বাউফলের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

পটুয়াখালী জেলার বাউফল উপজেলার সঙ্গে একমাত্র আন্তঃউপজেলা মহাসড়কের সংযোগ ফেরি। এটা বন্ধ হওয়ায় পণ্যবাহী ট্রাক, অ্যাম্বুলেন্স ও দূরপাল্লার বাস চলাচলে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। তবে দ্রুত চলাচলের উপযোগী করার জন্য সংস্কারের কথা জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বাউফল থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংস্কার করতে সময় লাগতে পারে। সবাইকে বিকল্প সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ জানান তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ