মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

এফআর টাওয়ার নির্মাণের তথ্য চেয়ে রাজউককে দুদকের চিঠি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বনানীর এফআর টাওয়ার নির্মাণসংক্রান্ত যাবতীয় তথ্য চেয়ে রাজউক, ফায়ার সার্ভিস, ওয়াসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুদকের পক্ষ থেকে এ চিঠি পাঠানো হয়।

এর আগে গত ৩ এপ্রিল ফারুক-রূপায়ণ টাওয়ার নির্মাণে অনিয়ম-দুর্নীতি খতিয়ে দেখতে অনুসন্ধান শুরু করে দুদক। দুদক প্রধান কার্যালয়ের উপপরিচালক আবু বকর সিদ্দিককে এ বিষয়ে অনুসন্ধানের দায়িত্ব দেয়া হয়।

এফআর টাওয়ার ১৮তলার অনুমতি নিয়ে ২৩তলা করা হয়েছে। এর পেছনে দায়ী যারা তাদের খুঁজে বের করবেন দুদকের অনুসন্ধানকারী কর্মকর্তা।

গত ২৮ মার্চ এফআর টাওয়ারের নবম তলায় ভয়াবহ আগুন লাগে। ফায়ার সার্ভিস, বিমানবাহিনী, সেনাবাহিনী ও নৌবাহিনীর যৌথ প্রচেষ্টায় কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে ২৬ জনের নিহত হন এবং আহত হন ৭৩ জন। এ ঘটনায় মামলা হলে ভবনমালিককে গ্রেফতার করে পুলিশ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ