মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

সেই প্রকৌশলীর অপসারণ দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চট্টগ্রাম সার্কেলের সহকারী প্রকৌশলী আশ্রাফুজ্জামান পলাশকে ২৪ ঘণ্টার মধ্যে অপসারণের আলটিমেটাম দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত বিভিন্ন স্তরের প্রকৌশলীরা।

আজ সকালে এই দাবিতে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেন তারা। এতে যোগ দেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের চারটি সংগঠনের নেতা-কর্মী ছাড়াও বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগ, শ্রমিক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

সমাবেশে কয়েকজন ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা বক্তব্য দেন। তারা প্রকৌশলী পলাশকে চট্টগ্রাম থেকে বহিষ্কারের দাবি জানান।

গত ১ মার্চ সন্ধ্যায় আন্দরকিল্লার নগর ভবনের তৃতীয় তলায় সম্মেলন কক্ষে গৃহায়ণ কর্তৃপক্ষের ৬জন প্রকৌশলীর সঙ্গে আলোচনার একপর্যায়ে ওই প্রকৌশলীর কথা কাটাকাটি হয় মেয়রের সঙ্গে। এ সময় তিনি মেয়রের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন বলে অভিযোগ ওঠে। তবে মেয়রের বিরুদ্ধে থাপ্পর মারার পাল্টা অভিযোগ আনেন ওই সহকারী প্রকৌশলী।

হালিশহর পোর্ট কানেকটিং রোডে জলাবদ্ধতা নিরসনে গৃহায়ণের জায়গার ওপর দিয়ে নালা নির্মাণ করতে গেলে সিটি কর্পোরেশনকে বাধা দেয় গৃহায়ণ কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে আলোচনা করতে গিয়েই ঊর্ধ্বতন কর্মকর্তাদের কথা বলতে না দিয়ে সহকারি প্রকৌশলী আশ্রাফুল ইসলাম মেয়রের সঙ্গে তর্কে জড়ান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ