শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ।। ৯ শ্রাবণ ১৪৩৩ ।। ১০ সফর ১৪৪৮

শিরোনাম :
চুপ্পুর পদত্যাগ যথেষ্ট নয়, বিচারের মুখোমুখি করতে হবে: বিকেএম ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্বে ব্যারিস্টার কায়সার কামাল ‘মাদরাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনা ইসলামি শিক্ষার স্বকীয়তার পরিপন্থী’ চুপ্পুর পদত্যাগকে স্বাগত, রাষ্ট্রপতি পদে ব্যক্তিত্ববান কাউকে চায় ইসলামী আন্দোলন আল-জামিয়া পটিয়ার পক্ষ থেকে চকরিয়া-পেকুয়ায় খাদ্য সহায়তা বিতরণ নিজামীপুত্রের ইমামতি ঘিরে মসজিদে হাতাহাতি কিশোরগঞ্জে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ১ সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্পিকার হাফিজ উদ্দিন হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বাইতুল হিকমাহ: যে জ্ঞানকেন্দ্র একসময় আলোকিত করেছিল বিশ্বকে

সালাহউদ্দিন হাসপাতালে আগুন লাগার খবর গুজব: ফায়ার সার্ভিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী ঢাকার ওয়ারীতে সালাহউদ্দিন স্পেশালাইজড হাসপাতালে আগুন লাগার খবর গুজব বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও পুলিশ।

বুধবার (৩ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে সেখানে আগুন লাগার খবর পাওয়া যায়। কিন্তু ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা পায়নি ফায়ার সার্ভিস।

এদিকে আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা হলে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের অপারেটর মুহা. ফরহাদুল আলম গনমাধ্যমকে জানিয়েছিলেন, সালাহউদ্দিন স্পেশালাইজড হাসপাতালে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে গেছে।

পরে ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার তানহা জানান, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কোনো সত্যতা পাননি তারা।

ওয়ারী থানার ডিউটি অফিসার এসআই শাহজাহান জানান, আগুন লাগার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। কিন্তু সেখানে আগুন লাগার কোনো আলামত পাওয়া যায়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ