বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি নেত্রকোনায় পিকআপের সঙ্গে সিএনজির সংঘর্ষ, নিহত ১ ইসলামের আলোকে দেশ পরিচালিত হলে জনপ্রত্যাশা পূরণ হতো: গাজী আতাউর রহমান

তুরস্কের ব্যাপারে আশা ছাড়ছে না আমেরিকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তুরস্ক কয়েক দফা জানিয়েছে, রাশিয়ার কাছ থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ কেনা থেকে সরে আসবে না আঙ্কারা। কিন্তু আমেরিকা এখনও আশা করছে, রাশিয়ার ওই ক্ষেপণাস্ত্রের পরিবর্তে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা ‘প্যাট্রিয়ট’ কিনবে আঙ্কারা।

মঙ্গলবার (২ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত মার্কিন প্রতিরক্ষামন্ত্রী প্যাট্রিক শানাহান বলেন, তিনি এ ব্যাপারে মোটামুটি নিশ্চিত, রাশিয়ার কাছ থেকে এস-৪০০ কেনার পরিকল্পনা বাতিল করবে তুরস্ক।

তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকারের সঙ্গে কয়েক দফা ফোনে কথা বলে তাকে প্যাট্রিয়ট কেনার প্রস্তাব দিয়েছেন জানিয়ে শানাহান বলেন, তিনি তুর্কি পররাষ্ট্রমন্ত্রীকে এ কথা বোঝাতে সক্ষম হয়েছেন, দাম ও সহজলভ্যতা সব দিক দিয়ে প্যাট্রিয়ট রাশিয়ার এস-৪০০ ক্ষেপণাস্ত্রের চেয়ে ভালো।

প্রসঙ্গত, তুরস্ক একাধিকবার বলেছে, মার্কিন চাপ সত্ত্বেও রাশিয়ার কাছ থেকে এস-৪০০ কেনার সিদ্ধান্ত থেকে সরে আসবে না আঙ্কারা।

ইরানি গণমাধ্যম পার্সটুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, মস্কো জানিয়েছে, তুরস্কের জন্য এই অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির কাজ আগামী মাসে শেষ হবে এবং জুলাই মাসে মস্কো তা আঙ্কারার কাছে হস্তান্তর করবে।

এর আগে সোমবার একাধিক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, রাশিয়ার কাছ থেকে এস-৪০০ কেনার জেরে তুরস্কের কাছে এফ-৩৫ জঙ্গিবিমান বিক্রি করা বন্ধ করে দিয়েছে আমেরিকা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ