শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে ব্রুনাই যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ব্রুনাই এর সঙ্গে রাজনৈতিক সম্পর্ক বাড়াতে দেশটিতে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এপ্রিলের চতুর্থ সপ্তাহে দেশটিতে তিনদিনের সফরে যাওয়ার কথা রয়েছে তার। এ সফরে জ্বালানি সহযোগিতা, কৃষি সহযোগিতা, কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের ভিসা ছাড়সংক্রান্ত চুক্তিসহ আরও কয়েকটি চুক্তি স্বাক্ষর হতে পারে।

এ বিষয়ে এক কর্মকর্তা বলেন, আমরা একটি ভালো সফর আশা করছি। এ সফরে জ্বালানি ও অভিবাসন ক্ষেত্রে বড় কিছু হতে পারে। প্রধানমন্ত্রী ব্রুনাই এর সুলতান হাসানাল বলকিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ছাড়াও অন্যান্য অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

ব্রুনাই তেল ও গ্যাস সমৃদ্ধ দ্বীপ রাষ্ট্র। দেশটি প্রতি বছর প্রচুর পরিমাণে তেল ও গ্যাস উৎপাদন করে থাকে। সাগর থেকে তেল ও গ্যাস আহরণে ব্রুনাইয়ের অভিজ্ঞতাও ব্যাপক। তাই সরকার চাইছে জ্বালানি বিষয়ে দু’ দেশের মধ্যে সহযোগিতা বিষয়ক একটি সমঝোতা চুক্তি করতে।

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ