মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

গাজীপুরে মোটরসাইকেলের ধাক্কায় পুলিশ কনস্টেবল নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় মো. মোতালিব হোসেন (৫৫) নামে পুলিশের এক কনস্টেবল মোটরসাইকেলের ধাক্কায় নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলচালক গুরুতর আহত হয়েছেন।

আহত মোটরসাইকেলচালককে গুরুতর আহত অবস্থায় জনতা আটক করে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ তাকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

মঙ্গলবার বিকাল পৌনে ৫টার দিকে উপজেলার মোক্তারপুর ইউনিয়নের গাজীপুর-ইটাখোলা আঞ্চলিক সড়কের চৈসিন্দুর ব্রিজের ওপর এ ঘটনা ঘটে।

নিহত কনস্টেবল মোতালিব হোসেনের বাড়ি টাঙ্গাইলের বাসাইলে এলাকায়। তিনি কালীগঞ্জ থানায় কর্মরত ছিলেন।

কালীগঞ্জ থানার ওসি আবু বকর মিয়া জানান, সড়কে দায়িত্বপালনকালে একটি দ্রুতগতির মোটরসাইকেল কনস্টেবল মোতালিবের ওপর উঠিয়ে দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

তিনি বলেন, কনস্টেবল মোতালিবকে গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী নরসিংদীর পলাশ উপজেলার একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ