সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

উপাচার্যের বাসভবনের সামনে নুরসহ কোটা আন্দোলনকারীদের অবস্থান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ডাকসু নবনির্বাচিত ভিপি নুরুল হক নুর ছাত্রলীগের মারধরের শিকার হওয়ার প্রতিবাদের উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন ভিপি নুরুসহ কোটা আন্দোলনকারী। তারা বিচার না পাওয়া পর্যন্ত তারা সেখানে অবস্থান করবেন বলে জানিয়েছেন।

আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারা এই অবস্থান নেয়।

এদিকে, এক ফেসবুক পোস্টে নুরুল হক নূর বলেন, আজকের হামলার বিচার এবং হল থেকে অছাত্র, বহিরাগতদের না তাড়ানো পর্যন্ত ভিসি বাস ভবনের সামনে অবস্থান কর্মসূচি চলবে।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম (এসএম) হল সংসদ নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রার্থী হওয়া ফরিদ হাসানকে ছাত্রলীগ রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত করে- এমন অভিযোগ পাওয়া গেছে।

সোমবার রাত ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলে মারধরের ঘটনা ঘটে।

‘হামলার বিচার-বহিরাগতদের না তাড়ানো পর্যন্ত ভিসি ভবনে অবস্থান’

মারধরের শিকার ফরিদ ওই হল শাখা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ছাত্রলীগ থেকে মনোনয়ন না পাওয়ায় তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের স্নাতকোত্তর শ্রেণির ছাত্র।

এর আগে অভিযোগ করা হয়েছিল, ডাকসু নির্বাচনের সময় বিভিন্নভাবে চাপ সৃষ্টি করে প্রার্থিতা থেকে সরে দাঁড়াতে বাধ্য করে তাকে হল থেকে বিতাড়িত করেছে ছাত্রলীগ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ