বুধবার, ০১ জুলাই ২০২৬ ।। ১৭ আষাঢ় ১৪৩৩ ।। ১৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কর্ণফুলীতে ফিশিং ট্রলারে অগ্নিকাণ্ডে দগ্ধদের ২ নাবিকের মৃত্যু ইলমের আকাশে উজ্জ্বল নক্ষত্র আল্লামা আবদুল আজীজ (লাকসাম হুজুর) সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা পরীক্ষার্থী, কেন্দ্র ও প্রতিষ্ঠান এবারের এইচএসসি পরীক্ষায় সবই বেড়েছে: শিক্ষামন্ত্রী আইএবি-এর নব নির্বাচিত মহাসচিবের সঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ নেতৃবৃন্দের মতবিনিময়  হজ-ওমরাহয় নগদ অর্থ ও স্বর্ণ বহনে সৌদির নতুন নিয়ম ফজরের নামাজ পড়ানো হলো না মুফতি মাকছুদের ৮ জন ম্যাটেরিয়ালস ডেভেলপার নিয়োগ দেবে মাদরাসাতুস সুন্নাহ উত্তরাখণ্ডে মাদরাসা বোর্ড বিলুপ্ত করে দিলো রাজ্য সরকার কবর জিয়ারতের মাধ্যমে খেলাফত মজলিসের ৩৬ দিনের কর্মসূচি শুরু

জিএম কাদেরকে দায়িত্ব দেওয়া না হলে গণপদত্যাগের হুঁশিয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জিএম কাদেরকে পুনরায় জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান পদে দায়িত্ব দেওয়ার দাবি তুলেছেন জাপার প্রেসিডিয়াম সদস্য, রংপুর মহানগর জাপার সভাপতি ও রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। না অন্যথায় রংপুর বিভাগের সকলকে নিয়ে একসঙ্গে পদত্যাগ করার হুঁশিয়ারি দিয়েছেন দলটির জৈষ্ঠ এই নেতা।

রোববার (৩১ মার্চ) জাতীয় ছাত্র সমাজের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ হুঁশিয়ারি দেন।

মেয়র মোস্তফা বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ আর্দশের সংগঠন জাতীয় ছাত্র সমাজ গঠন করে ছিল। যা শিক্ষার্থীদের দাবি আদায়ে সামনের কাতারে ভূমিকা রাখছে। তারা অস্ত্র নয় কলম যুদ্ধে এগিয়ে যাবে দেশ ও জাতির জন্য। ছাত্র সমাজের নেতাকর্মীরা কখনোই টেন্ডারবাজি, চাঁদাবজি করে না।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও রংপুর জেলা জাতীয় পার্টির যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল রাজ্জাক, কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য ও জেলার যুগ্ন সাধারণ সম্পাদক সাফিয়ার রহমান সাফি, মহানগর জাতীয় পার্টির যুগ্ন সাধারণ সম্পাদক লোকমান হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক রুহুল আমিন খবির, যুগ্ন সাধারণ সম্পাদক হাসানুজ্জামান নাজিম, আমিনুল ইসলাম, রংপুর মহানগরীর ৩৩টি ওয়ার্ডের সভাপতি, সম্পাদক ও রংপুর কারমাইকেল কলেজ, রংপুর সরকারি কলেজসহ বিভিন্ন স্থানের নেতৃবৃন্দ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ