সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা শনিরআখড়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল সাবেক ব্যাংক কর্মকর্তার চকরিয়াতে মারহামা ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ 'ইসলামের সামনে বৈশ্বিক চ্যালেঞ্জ, জ্ঞানভিত্তিক দাওয়াতের বিকল্প নেই' বিকেএম নেতা মাওলানা ইউসুফ আশরাফের বাইপাস অস্ত্রোপচার, দোয়ার আবেদন মধ্যপ্রাচ্যের ৩ দেশের মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলা বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

আগুন নিয়ন্ত্রণের দিক-নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা দিন দিন বেড়েই চলেছে। ভয়াবহ এসব অগ্নিকাণ্ডের ঘটনায় মারা গেছেন বহু মানুষ। আহতও হয়েছেন অসংখ্য অগণিত লোক।

সম্প্রতি ভয়াবহ এ দুর্ঘটনা (অগ্নিকাণ্ড) নিয়ন্ত্রণ ও বহুতল ভবন নির্মাণে বিশেষ ব্যবস্থা গ্রহণে মন্ত্রিসভাকে বেশ কিছু নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভাশেষে মন্ত্রিপরিষদ সচিব মুহা. শফিউল আলম সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

শেখ হাসিনা বলেন, বহুতল ভবন নির্মাণের সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ছাড়পত্র প্রদানে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করতে হবে। ছাড়পত্র নবায়নের ব্যবস্থা রাখতে হবে। আগুনের সময় ধোঁয়ায় মানুষ দম-বন্ধ হয়ে বেশি মারা যায় সেজন্য ধোঁয়া নিয়ন্ত্রণে আধুনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তিনি আরো বলেন, রাজধানীতে পানির সরবরাহ বাড়াতে জলাধার, লেক, খালগুলো সংরক্ষণ করতে হবে। আগুন নেভানোর ও মানুষ উদ্ধারের আধুনিক সরঞ্জামাদির ব্যবস্থা রাখতে হবে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ