বুধবার, ০১ জুলাই ২০২৬ ।। ১৭ আষাঢ় ১৪৩৩ ।। ১৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কর্ণফুলীতে ফিশিং ট্রলারে অগ্নিকাণ্ডে দগ্ধদের ২ নাবিকের মৃত্যু ইলমের আকাশে উজ্জ্বল নক্ষত্র আল্লামা আবদুল আজীজ (লাকসাম হুজুর) সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা পরীক্ষার্থী, কেন্দ্র ও প্রতিষ্ঠান এবারের এইচএসসি পরীক্ষায় সবই বেড়েছে: শিক্ষামন্ত্রী আইএবি-এর নব নির্বাচিত মহাসচিবের সঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ নেতৃবৃন্দের মতবিনিময়  হজ-ওমরাহয় নগদ অর্থ ও স্বর্ণ বহনে সৌদির নতুন নিয়ম ফজরের নামাজ পড়ানো হলো না মুফতি মাকছুদের ৮ জন ম্যাটেরিয়ালস ডেভেলপার নিয়োগ দেবে মাদরাসাতুস সুন্নাহ উত্তরাখণ্ডে মাদরাসা বোর্ড বিলুপ্ত করে দিলো রাজ্য সরকার কবর জিয়ারতের মাধ্যমে খেলাফত মজলিসের ৩৬ দিনের কর্মসূচি শুরু

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ কেন্দ্রে ককটেল বিস্ফোরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ কেন্দ্রে ককটেল বিস্ফোরণ ঘটেছে।

রবিবার (৩১ মার্চ) বেলা ১১টার দিকে ওই কেন্দ্রের মাঠে এ ঘটনা ঘটে। এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।

জানা যঅয, ভোটাররা কেন্দ্রে ভোট দিতে এসে বিকট শব্দ পেয়ে ভয়ে বিভিন্ন দিকে ছুটতে থাকে। তবে ককটেল বিস্ফোরণে কেউ হতাহত হয়নি।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল কবির বলেন, আমরা ককটেল বিস্ফোরণের খবর পেয়েছি। এ ঘটনায় কেউ আহত হয়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপে ব্রাহ্মণবাড়িয়ার ছয় উপজেলায় (সদর, সরাইল, আখাউড়া, নাসিরনগর, নবীনগর ও আশুগঞ্জ) রবিবার ভোটগ্রহণ চলছে। ছয় উপজেলায় মোট ভোটারের সংখ্যা ১৩ লাখ ৪২ হাজার ৫১৩ জন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ