বুধবার, ০১ জুলাই ২০২৬ ।। ১৭ আষাঢ় ১৪৩৩ ।। ১৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কর্ণফুলীতে ফিশিং ট্রলারে অগ্নিকাণ্ডে দগ্ধদের ২ নাবিকের মৃত্যু ইলমের আকাশে উজ্জ্বল নক্ষত্র আল্লামা আবদুল আজীজ (লাকসাম হুজুর) সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা পরীক্ষার্থী, কেন্দ্র ও প্রতিষ্ঠান এবারের এইচএসসি পরীক্ষায় সবই বেড়েছে: শিক্ষামন্ত্রী আইএবি-এর নব নির্বাচিত মহাসচিবের সঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ নেতৃবৃন্দের মতবিনিময়  হজ-ওমরাহয় নগদ অর্থ ও স্বর্ণ বহনে সৌদির নতুন নিয়ম ফজরের নামাজ পড়ানো হলো না মুফতি মাকছুদের ৮ জন ম্যাটেরিয়ালস ডেভেলপার নিয়োগ দেবে মাদরাসাতুস সুন্নাহ উত্তরাখণ্ডে মাদরাসা বোর্ড বিলুপ্ত করে দিলো রাজ্য সরকার কবর জিয়ারতের মাধ্যমে খেলাফত মজলিসের ৩৬ দিনের কর্মসূচি শুরু

চলছে চতুর্থ ধাপে ১০৭ উপজেলায় ভোটগ্রহণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চতুর্থ ধাপে দেশের ২২ জেলার ১০৭ উপজেলায় ভোটগ্রহণ চলছে।রোববার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত টানা চলবে এ ভোটগ্রহণ কার্যক্রম।

সহিংসতার আশঙ্কায় এ ধাপে ৪৯টি উপজেলায় অতিরিক্ত বিজিবি ও র‌্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। অন্যান্য নির্বাচনী এলাকাগুলোতেও রয়েছে পুলিশ, বিজিবি, র‌্যাব ও আনসার সদস্যদের মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স।

ভোটগ্রহণ উপলক্ষে নির্বাচনী এলাকাগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। প্রভাব বিস্তারের অভিযোগে তিন এমপিকে নির্বাচনী এলাকা ত্যাগ করতে বলা হয়েছে। এ ধাপে ৮৮ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সব পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ভোট হচ্ছে না ১৫ উপজেলায়। এ ধাপের মধ্য দিয়ে আপাতত চার ধাপের ভোটগ্রহণ শেষ হচ্ছে। পঞ্চম ধাপের উপজেলা নির্বাচন রোজার ঈদের পর অনুষ্ঠিত হবে। ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে শনিবার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ, টাঙ্গাইলের ঘাটাইল ও বরগুনার আমতলীতে প্রতিপক্ষের ওপর হামলা এবং নির্বাচনী অফিস ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। এছাড়া কুমিল্লার তিতাসের ওসিকে অব্যাহতি দেয়া হয়েছে।

ইসির কর্মকর্তারা জানান, চতুর্থ ধাপের নির্বাচনে প্রভাব বিস্তার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ইসিতে বেশ কিছু অভিযোগ ও তথ্য এসেছে। এর পরিপ্রেক্ষিতে এ ধাপে অন্তত ১০ এমপিকে নির্বাচনী এলাকা ছাড়তে বলা হয়েছে।

সর্বশেষ শনিবার তিনজন ও এর আগে সাতজনকে এ সংক্রান্ত চিঠি দেয়া হয়েছে। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষ ও কঠোর অবস্থানে থাকার নির্দেশনা দেয়া হয়েছে।

৪৯ উপজেলায় বাড়তি সতর্কতা হিসেবে ৪৮টিতে ১১১ প্লাটুন বিজিবি মোতায়েন ও ৪৮ প্লাটুন রিজার্ভ এবং একটি উপজেলায় র‌্যাবের ৪টি টিম মোতায়েন ও ১টি টিম রিজার্ভ অবস্থায় রাখা হয়েছে।

ইসি সূত্রে জানা গেছে, চতুর্থ ধাপে ১২২ উপজেলায় ভোটের তফসিল ঘোষণা করেছিল ইসি। এর মধ্যে আদালতের আদেশে চারটি ও ইসি দুটিসহ ৬টি উপজেলার ভোট স্থগিত করা হয়েছে।

অপরদিকে তৃতীয় ধাপের ৬টি উপজেলা স্থানান্তর করে এ ধাপে ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। আর ১৫টি উপজেলার সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ায় সেখানে ভোটের প্রয়োজন হচ্ছে না।

এ সব মিলিয়ে এ ধাপে ১০৭টি উপজেলায় ভোটগ্রহণ হচ্ছে। পটুয়াখালী সদর, কক্সবাজার সদর, বাগেরহাট সদর, ময়মনসিংহ সদর, মুন্সীগঞ্জ সদর ও ফেনী সদর- এ ছয়টি উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

আদালতের আদেশে যে চারটি উপজেলা নির্বাচন স্থগিত করা হয়েছে সেগুলো হচ্ছে- খুলনার ডুমুরিয়া, ফেনীর ছাগলনাইয়া, ময়মনসিংহের ত্রিশাল ও কুমিল্লার বরুড়া। আর ইসি বন্ধ করেছে পিরোজপুরের মঠবাড়িয়া ও নোয়াখালীর কবিরহাট উপজেলা নির্বাচন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ