বুধবার, ০১ জুলাই ২০২৬ ।। ১৭ আষাঢ় ১৪৩৩ ।। ১৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কর্ণফুলীতে ফিশিং ট্রলারে অগ্নিকাণ্ডে দগ্ধদের ২ নাবিকের মৃত্যু ইলমের আকাশে উজ্জ্বল নক্ষত্র আল্লামা আবদুল আজীজ (লাকসাম হুজুর) সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা পরীক্ষার্থী, কেন্দ্র ও প্রতিষ্ঠান এবারের এইচএসসি পরীক্ষায় সবই বেড়েছে: শিক্ষামন্ত্রী আইএবি-এর নব নির্বাচিত মহাসচিবের সঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ নেতৃবৃন্দের মতবিনিময়  হজ-ওমরাহয় নগদ অর্থ ও স্বর্ণ বহনে সৌদির নতুন নিয়ম ফজরের নামাজ পড়ানো হলো না মুফতি মাকছুদের ৮ জন ম্যাটেরিয়ালস ডেভেলপার নিয়োগ দেবে মাদরাসাতুস সুন্নাহ উত্তরাখণ্ডে মাদরাসা বোর্ড বিলুপ্ত করে দিলো রাজ্য সরকার কবর জিয়ারতের মাধ্যমে খেলাফত মজলিসের ৩৬ দিনের কর্মসূচি শুরু

বিএনপি-জামায়াত ধ্বংস করা ছাড়া উপায় নেই: ইনু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ক্ষমতাচ্যুত বিএনপি-জামায়াত চক্র ধ্বংস করা ছাড়া উপায় নেই’বলে মন্তব্য করলেন জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

দ্বিতীয়বার রাজাকারদের সরকার যেন না আসে সে ব্যবস্থা করতে হবে।  কারণ বিএনপি-জামাত, তেতুল হুজুরদের রাজনীতিকে ছাড়পত্র দেয়, জঙ্গিবাদ ও তেতুল হুজুরদের কর্মকাণ্ডকে হালাল সনদ দেয়।

আজ শনিবার (৩০ মার্চ) রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশের ওর্য়াকার্স পার্টি আয়োজিত ‘বাংলাদেশের স্বাধীনতা: ধর্মনিরপেক্ষতার সংকট ও সম্ভাবনা শীর্ষক গোল টেবিল বৈঠকে এসব কথা বলেন তিনি।

ইনু আরো বলেন, জাতীয় ঐক্য ফ্রন্টের নামে ড. কামাল হোসেন, কাদের সিদ্দিকী, আ স ম আব্দুর রবরা গণতন্ত্রের মুখোশ পড়া রাজাকারের নব্য দালাল।

বৈঠকে রাশেদ খান মেনন বলেন, ধর্ম নিরপেক্ষতার সংকট দূর করতে হবে। এজন্য রাষ্ট্রকে উদ্যোগ নিতে হবে। অসাম্প্রদায়িক বাংলাদেশে গড়তে জাতীয় ঐক্য দৃঢ করতে হবে এবং সে লক্ষে কাজ করে যেতে হবে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ