শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে মাঝপথে ইঞ্জিন বিকল, আড়াই ঘণ্টা বিলম্বে বলাকা কমিউটারের যাত্রা

দেশের সবখানে আগুন কেন? পরিত্রাণের উপায় কি?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি কিফায়তুল্লাহ শফিক

হঠাৎ করে অগ্নিকাণ্ডের ঘটনা বেড়ে গেছে। বাংলাদেশের সবখানে আগুন আগুন? এগুলোর কারণ কী?

কুরআন-সুন্নাহ অনুসন্ধানে দেখা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লাম বলেছেন, মুসলমান যদি প্রকাশ্য অপরাধে লিপ্ত হয়, অন্যায়-ব্যভিচারে সীমা লংঘন করে মহা প্রতাপশালী আল্লাহ তা’আলা শাস্তি স্বরূপ তাদের উপর তার আযাব ও গজব নাজিল করেন।

অবস্থা দৃষ্টে মনে হচ্ছে ইচ্ছায়-অনিচ্ছায় সর্বত্র যেভাবে আগুন লাগা শুরু হয়েছে এটি পরম করুণাময় আল্লাহ তা’আলার পক্ষ থেকে দেশবাসীকে সময় থাকতে সতর্ক হওয়ার সিগন্যাল ছাড়া অন্য কিছু নয়।

এমতাবস্থায় আমরা যদি সময়মত সংশোধন হতে নাপারি আল্লাহ না করুক এমন আগুন জলে উঠতে পারে যে আগুনে সমগ্র বাংলাদেশ পুড়ে ছাই হয়ে যাবে।

মহান আল্লাহ তা’আলাহ’র অব্যাহত এই আযাব থেকে বাঁচার একমাত্র উপায় সর্বস্তরের মুসলিম নর-নারীকে সকল গুনাহ পরিহার করে ভবিষ্যতে আর না করার দৃঢ় প্রতিজ্ঞার সাথে অনুতপ্ত মনে তাওবা-ইস্তিগফার করতে হবে।

মহান আল্লাহ তা’আলা কুরআন শরীফে সূরাতুল আনফালের ৩৩ নম্বর আয়াতে সুস্পষ্ট ভাষায় বলেছেন, মুসলমান যতদিন মহান আল্লাহ তা’আলার নিকট ক্ষমা চাইতে থাকবে ততদিন পর্যন্ত মুসলমানের উপর আল্লাহ তা’আলার পক্ষ থেকে কোন আযাব আসতে পারে না।

আমি মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধান মন্ত্রীসহ সকল দেশপ্রেমিক মুসলমান এর প্রতি বিনীত আনুরোধ করছি, হক্কানী আলেমগণের সাথে পরামর্শ করে আমরা সকলেই সময় থাকতে সংশোধন হয়ে মহান আল্লাহ তা’আলার শাহী দরবারে কায়োমনো বাক্যে ক্ষমা প্রার্থনা করি অন্যথায় আল্লাহ তা’আলাহ’র আযাব থেকে বাঁচার কোন উপায় নাই।

লেখক: কক্সবাজার ইসলামিক রিসার্চ সেন্টার এর প্রতিষ্ঠাতা পরিচালক ও টেকনাফ আল-জামিয়া আল-ইসলামিয়ার প্রিন্সিপাল ও শায়খুল হাদীস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ