বুধবার, ০১ জুলাই ২০২৬ ।। ১৭ আষাঢ় ১৪৩৩ ।। ১৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম ইসির ৭ কোটি ৩৬ লাখ স্মার্টকার্ড বিতরণ সম্পন্ন, বাকি ১ কোটির বেশি কর্ণফুলীতে ফিশিং ট্রলারে অগ্নিকাণ্ডে দগ্ধদের ২ নাবিকের মৃত্যু ইলমের আকাশে উজ্জ্বল নক্ষত্র আল্লামা আবদুল আজীজ (লাকসাম হুজুর) সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা পরীক্ষার্থী, কেন্দ্র ও প্রতিষ্ঠান এবারের এইচএসসি পরীক্ষায় সবই বেড়েছে: শিক্ষামন্ত্রী আইএবি-এর নব নির্বাচিত মহাসচিবের সঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ নেতৃবৃন্দের মতবিনিময়  হজ-ওমরাহয় নগদ অর্থ ও স্বর্ণ বহনে সৌদির নতুন নিয়ম ফজরের নামাজ পড়ানো হলো না মুফতি মাকছুদের ৮ জন ম্যাটেরিয়ালস ডেভেলপার নিয়োগ দেবে মাদরাসাতুস সুন্নাহ

ব্যাপক প্রাণহানির ঘটনার তদন্ত যেনতেন করে যেন না হয়: ড. কামাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বনানীতে এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনায় গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ‘ব্যাপক প্রাণহানির ঘটনার তদন্ত যেনতেন করে যেন না হয়।’

আজ শুক্রবার (২৯ মার্চ) রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ে অগ্নিকাণ্ডে বিধ্বস্ত ভবনটি পরিদর্শনে এসে এ কথা বলেন তিনি।

বনানীর ফারুক রূপায়ণ (এফআর) টাওয়ারে গতকাল বৃহস্পতিবার বেলা পনে একটার দিকে আগুন লাগে। সন্ধ্যার দিকে তা নিয়ন্ত্রণে আসে। এরপর ভবনটির বিভিন্ন ফ্লোরে প্রবেশ করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এ সময় একের পর এক লাশ উদ্ধার করা হয়।

আটকে পড়া মানুষ বাঁচার জন্য ভবন থেকে লাফিয়ে পড়েছে। বহুতল ভবনে আগুন লাগলে বেরোতে পারার ব্যবস্থা থাকার কথা ছিল। কামাল হোসেন বলেন, সেই ব্যবস্থা ছিল কি না, তা খতিয়ে দেখা দরকার।

আজ সকালে পুলিশ জানায়, এফআর টাওয়ারে আগুন লাগার ঘটনায় নিহত ব্যক্তির সংখ্যা ২৫–এ পৌঁছেছে। তাতে আহত হয়েছেন ৭৩ জন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ