বুধবার, ০১ জুলাই ২০২৬ ।। ১৭ আষাঢ় ১৪৩৩ ।। ১৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম ইসির ৭ কোটি ৩৬ লাখ স্মার্টকার্ড বিতরণ সম্পন্ন, বাকি ১ কোটির বেশি কর্ণফুলীতে ফিশিং ট্রলারে অগ্নিকাণ্ডে দগ্ধদের ২ নাবিকের মৃত্যু ইলমের আকাশে উজ্জ্বল নক্ষত্র আল্লামা আবদুল আজীজ (লাকসাম হুজুর) সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা পরীক্ষার্থী, কেন্দ্র ও প্রতিষ্ঠান এবারের এইচএসসি পরীক্ষায় সবই বেড়েছে: শিক্ষামন্ত্রী আইএবি-এর নব নির্বাচিত মহাসচিবের সঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ নেতৃবৃন্দের মতবিনিময়  হজ-ওমরাহয় নগদ অর্থ ও স্বর্ণ বহনে সৌদির নতুন নিয়ম ফজরের নামাজ পড়ানো হলো না মুফতি মাকছুদের

‘এফআর টাওয়ারে আগুন নিছক দুর্ঘটনা নয় একটি হত্যাকাণ্ড’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর বনানীর এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ড কোনো দুর্ঘটনা নয়। এটি গাফলাতির কারণে সংঘটিত একটি হত্যাকাণ্ড বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম।যারা ।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এফআর টাওয়ার পরিদর্শনের সময় একথা বলেন মন্ত্রী।যারা এ ঘটনার জন্য দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এ দুর্ঘটনার জন্য যারা দায়ী তারা যত প্রভাবশালী হোক না কেন আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।এমনকি রাজউকের কেউ জড়িত থাকলেও তাকে আইনের আওতায় আনা হবে।

দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনে ফৌজদারি মামলা করা হবে বলেও জানান মন্ত্রী। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমি স্পষ্ট করে বলছি, আমাদের তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ