বুধবার, ০১ জুলাই ২০২৬ ।। ১৭ আষাঢ় ১৪৩৩ ।। ১৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম ইসির ৭ কোটি ৩৬ লাখ স্মার্টকার্ড বিতরণ সম্পন্ন, বাকি ১ কোটির বেশি কর্ণফুলীতে ফিশিং ট্রলারে অগ্নিকাণ্ডে দগ্ধদের ২ নাবিকের মৃত্যু ইলমের আকাশে উজ্জ্বল নক্ষত্র আল্লামা আবদুল আজীজ (লাকসাম হুজুর) সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা পরীক্ষার্থী, কেন্দ্র ও প্রতিষ্ঠান এবারের এইচএসসি পরীক্ষায় সবই বেড়েছে: শিক্ষামন্ত্রী আইএবি-এর নব নির্বাচিত মহাসচিবের সঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ নেতৃবৃন্দের মতবিনিময়  হজ-ওমরাহয় নগদ অর্থ ও স্বর্ণ বহনে সৌদির নতুন নিয়ম ফজরের নামাজ পড়ানো হলো না মুফতি মাকছুদের

বনানীর অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকার বনানীর ১৭ নম্বর রোডের এফ আর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।

বৃহস্পতিবার (২৮ মার্চ) সন্ধ্যায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পরে কিভাবে আগুনের সূত্রপাত সে সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

আজ দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে বনানীর এফআর টাওয়ারের ৯ তলা থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত। ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট দীর্ঘ পাঁচ ঘণ্টা চেষ্টার পর বিকেল ৫টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন এখনও পুরোপুরি নেভানো সম্ভব হয়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার মিজানুর রহমান।

শেষ খবর পাওয়া পর্যন্ত অগ্নিকাণ্ডের ঘটনায় ১৯ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৭০ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ